ঢাবি আইবিএ’র বিবিএতে ভর্তির আবেদন শুরু আজ

০৯ এপ্রিল ২০২১, ০৯:৪১ AM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২০-২১ শিক্ষাবর্ষে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ২৯ তম ব্যাচে ভর্তি পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আজ শুক্রবার (৯ এপ্রিল) বিকাল ৩টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ১০ মে ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

১) ২০১৫-২০১৮ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। এজন্য এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ ৭.৫ পয়েন্ট থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় আলাদাভাবে ৩.৫ পয়েন্ট থাকতে হবে।

২) ২০১৫-২০১৮ সালের মধ্যে আইজিসিএসই বা ‘ও’ লেভেল এবং আইএএল বা জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। উভয় পরীক্ষায় ৭ বিষয়ের মধ্যে কমপক্ষে ৪ বিষয়ে ‘বি’ গ্রেড এবং কমপক্ষে ৩ বিষয়ে ‘সি’ গ্রেড থাকতে হবে। তবে কোন বিষয়ে ‘ডি’ গ্রেড গ্রহণযোগ্য নয়।

৩) কোন শিক্ষার্থী যদি ২০১৯ বা তার আগে ঢাবি বা আইবিএ’র কোন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে তবে সে এ বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা ইনস্টিটিউশনের ওয়েবসাইট http://www.iba-du.edu অথবা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://admission.eis.du.ac.bd প্রবেশ করে আবেদন করতে পারবে।

ভর্তি পরীক্ষার সময় ও তারিখ

ভর্তি পরীক্ষা ৪ জুন (শুক্রবার), ২০২১ তারিখ বেলা ১০টা থেকে ১২ পর্যন্ত নির্ধারিত কেন্দ্র অনুষ্ঠিত হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

জ্বালানি উপদেষ্টার পিএস হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
ভোররাতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
গাজায় ‘স্থিতিশীলতা রক্ষাকারী বাহিনীতে’ সেনা পাঠাবে পাঁচ দেশ
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
প্রাইমারি নিয়োগে নারীদের ৬০ শতাংশ বক্তব্যটি মন্ত্রী হওয়ার প…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
রমজান কারীম না রমজান মোবারক?
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬
যাতায়াত পথে সিটি-পৌরসভা-ইউনিয়ন ও শ্রমিক সংগঠনের নামে টাকা ও…
  • ২০ ফেব্রুয়ারি ২০২৬