কৃষি গুচ্ছে ভর্তি: অপেক্ষমাণ প্রার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় মনোনয়ন প্রকাশ

১৯ নভেম্বর ২০২৪, ০১:৫৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় এবং বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রথম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য সোমবার (১৮ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় ১ম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম এবং পছন্দক্রম অনুসারে প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল প্রকাশ করা হলো।

অপেক্ষমাণ তালিকার মধ্যে যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ভর্তির প্রার্থীতা নিশ্চিত করার জন্য ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (acas.edu.bd) গিয়ে টাকা জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করা ও ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে উক্ত আসন শূন্য গণনা করে দ্বিতীয়বার অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের সুযোগ দেওয়া হবে।

অনলাইন ফরমের নির্ধারিত স্থানে প্রদত্ত নির্দেশনা মোতাবেক শুধুমাত্র মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-এর যে কোন একটির মাধ্যমে ভর্তি ফি’র প্রথম অংশ (অফেরতযোগ্য) ১০ হাজার  টাকা জমা দিতে হবে। জনতা ব্যাংকের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখায় পরিচালিত হিসাবে আগামী ১৯ থেকে ২২ নভেম্বরের মধ্যে এ টাকা জমা দিতে হবে। 

আরো পড়ুন: ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, ভাঙছে তিন গুচ্ছ

শূন্য আসনের জন্য (যদি থাকে) অটোমাইগ্রেশন স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। প্রার্থীরা ওয়েবসাইটে (acas.edu.bd) সাইন-ইন করে অটোমাইগ্রেশন ফলাফল দেখতে পারবেন। প্রয়োজনে অটোমাইগ্রেশন বন্ধও করতে পারবেন। দ্বিতীয় অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের (যদি থাকে) জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী প্রাপ্ত ডিগ্রি বা বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নামসহ ফলাফল আগামী ২৬ নভেম্বর প্রকাশ করা হবে।

এর আগের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে গত ১৪ নভেম্বর। ভর্তি পরীক্ষার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে চূড়ান্ত ফলাফল গত ৭ নভেম্বর প্রকাশ করা হয়। পরে ১০ নভেম্বর থেকে প্রাথমিক ভর্তি শুরু হয়েছিল। নতুন প্রকাশিত তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়াউর রহমা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9