চবির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন আহবান

০১ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২১ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের অন্তর্ভুক্ত বিভাগ বা ইনস্টিটিউটসমূহ এবং জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা হচ্ছে।

ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে এম.ফিল ও পিএইচ.ডি উভয় ক্ষেত্রে ফি বাবদ গবেষণাবৃত্তিসহ ৭০০ টাকা এবং গবেষণাবৃত্তি ছাড়া ৫০০ টাকা পরিশোধ করতে হবে। অগ্রণী বা জনতা ব্যাংকের যে কোন শাখা হতে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারসহ আবেদন ফরম ২১ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রার অফিসের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখায় জমা দেয়া যাবে।

আরো পড়ুন: খুবির নিয়মিত মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

অসম্পূর্ণ এবং নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এম.ফিল ও পিএইচ.ডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা ও অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.cu.ac.bd অথবা প্রশাসনিক ভবনের উচ্চ শিক্ষা ও গবেষণা শাখা হতে জানা যাবে।

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬