ঢাবি অধিভুক্ত কলেজের চূড়ান্ত ধাপের বিষয় বরাদ্দ ৩ অক্টোবর

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির চতুর্থ ধাপের নতুন বিষয় বরাদ্দ পাওয়া শিক্ষার্থীদের আজ শনিবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে ভর্তির আগাম টাকা পরিশোধ করতে হবে। এ ধাপের বিষয় বরাদ্দ (কোটাসহ) প্রকাশ করা হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। আগামী ৩ থেকে ৫ অক্টোবরের মধ্যে ৫ম ও চূড়ান্ত ধাপে বিষয় বরাদ্দ দেওয়া হতে পারে বলে জানিয়েছে অনলাইন ভর্তি কমিটি।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোটায় আবেদনকারীদের স্ব স্ব কোটায় মেধাক্রম ও পছন্দক্রম অনুযায়ী কলেজের বিষয় বরাদ্দ প্রকাশ করা হয়েছে। নতুন শিক্ষার্থী যারা প্রথমবারের মতো একটি কলেজে বিষয় এবার মেধা বা কোটায় বিষয় বরাদ্দ পেয়েছে তাদের শনিবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে ভর্তির আগাম টাকা (গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ এবং অন্যান্য ইউনিটের জন্য ৩ হাজার) পরিশোধ করতে হবে। 

যারা পূর্ববর্তী যে কোন ধাপে বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছেন, তাদের কেউ যদি চতুর্থ ধাপের বরাদ্দপ্রাপ্ত বিষয়টিতেই পড়তে চান অর্থাৎ পরবর্তী (চূড়ান্ত) ধাপে বরাদ্দের সময়ে অটোমাইগ্রেশন বন্ধ করতে চান, তবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৫০ টাকা অনলাইনে পরিশোধ করে অটোমাইগ্রেশন বন্ধ করতে পারবেন। অটোমাইগ্রেশন বন্ধ করা হলে তা পুনরায় চালু করা যাবে না। যে সব শিক্ষার্থী পূর্ববর্তী যে কোন ধাপে বরাদ্দপ্রাপ্ত বিষয়ে অটোমাইগ্রেশন বন্ধ করেছে তাদের কিছু করনীয় নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গার্হস্থ্যবিজ্ঞান ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার শনিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের (বরাদ্দপ্রাপ্ত ও বরাদ্দের জন্য অপেক্ষমাণ) উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার মূল গ্রেডশিটসহ ডিন, জীববিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (কার্জন হল এলাকা) উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরো পড়ুন: ২৪ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা

কোটায় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থী যাদের মূল গ্রেডশিট ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে, তাদের উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। প্রযুক্তি ইউনিটে প্রথম থেকে চতুর্থ ধাপে বিষয় বরাদ্দপ্রাপ্ত তাদের ভর্তির আগাম টাকা জমা দেয়ার রসিদ এবং উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের মূল গ্রেডশীটসহ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ইউনিটের নোটিশে প্রকাশিত সময়সূচী অনুযায়ী ইউনিটে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। তবে কোটায় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থী যাদের মূল গ্রেডশিট ইতোমধ্যে জমা দেয়া হয়েছে তাদের উপস্থিত হতে নিষেধ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৩–৫ অক্টোবর ৫ম ও চূড়ান্ত বিষয় বরাদ্দ প্রকাশ হতে পারে। যে কোন ধাপে বিষয় বরাদ্দপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে পরবর্তী করনীয় সম্পর্কে জানার জন্য ইউনিটসমূহের নোটিশ নিয়মিতভাবে দেখার অনুরোধ করা হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9