জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ডিসেম্বরে, ভর্তি আগের নিয়মেই

২৯ নভেম্বর ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ভর্তিচ্ছু শিক্ষার্থী

ভর্তিচ্ছু শিক্ষার্থী © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি ডিসেম্বর মাসের শেষ দিকে প্রকাশ করা হতে পারে। এবারও জিপিএ নম্বরের উপর ভিত্তি করে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

বুধবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষা ২ ফেব্রুয়ারি!

তিনি বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে আমরা এখনো কোনো সভা করিনি। তবে ডিসেম্বরের শুরুতে এ বিষয়ে সভা অনুষ্ঠিত হতে পারে। এছাড়া ডিসেম্বরের শেষ দিকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

অধ্যাপক মশিউর রহমান জানান, এবারও আগের নিয়মে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি করানো হবে। অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে প্রাপ্ত জিপিএ নম্বরের মাধ্যমেই শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। আলাদা করে কোনো পরীক্ষা আয়োজন করা হবে না।

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ,…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শি…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে যোগ্যপ্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে লাল কা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও ৪ হল প্রভোস্ট নিয়োগ 
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
শাহবাগ মেট্রো স্টেশনে আইডিয়াল কলেজ শিক্ষার্থীকে মারধর ঢাকা…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬