মেডিকেল ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে

০৮ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার নির্দিষ্ট কোনো তারিখ চূড়ান্ত না হলেও ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে পরীক্ষা আয়োজন করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার খসড়া বিজ্ঞপ্তি প্রস্তুত করা হবে। জানুয়ারি মাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে ডিসেম্বরের শেষ দিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানুয়ারির শেষ দিকে পরীক্ষা আয়োজন করা হতে পারে।

‘আমাদের পরিকল্পনা হলো- জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একটি শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করার। আগামী সোমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের প্রথম সভা। এই সভায় প্রাথমিকভাবে কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হতে পারে।’— স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তা

ওই সূত্র আরও জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ডিসেম্বরের মধ্যেই ভর্তি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হবে। ভর্তি পরীক্ষার তারিখসহ যাবতীয় বিষয় চূড়ান্ত করতে এবার তিনটি সভা করা হবে। এর মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের নিয়ে আগামী সোমবার (১৩ নভেম্বর) প্রথম সভা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার্থী

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা আজ বুধবার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা আয়োজনের সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যেই শেষ করব। যেন যেকোনো সময় ভর্তি পরীক্ষা আয়োজন করা যায়। সরকার যেভাবে নির্দেশনা দেবে আমরা সেভাবেই ভর্তি পরীক্ষা নেব।’

‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য আমরা আগেভাগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুত করাসহ যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে রাখতে চাই। ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা হবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশ পেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’—ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা)

তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো- জানুয়ারির শেষ সপ্তাহ থেকে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যেকোনো একটি শুক্রবার মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজন করার। আগামী সোমবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের প্রথম সভা। এই সভায় প্রাথমিকভাবে কবে পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে আলোচনা করা হতে পারে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব পরীক্ষা আয়োজন করতে চাই। সরকার যেভাবে নির্দেশনা দেবে আমরা সে অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজন করব। স্বাস্থ্যমন্ত্রী ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করবেন বলেও জানান তিনি।’

তিনি আরও বলেন, ‘সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সেজন্য আমরা আগেভাগেই ভর্তি বিজ্ঞপ্তি প্রস্তুত করাসহ যাবতীয় কার্যক্রম চূড়ান্ত করে রাখতে চাই। ডিসেম্বরের মধ্যে সব কাজ শেষ করা হবে। এরপর মন্ত্রণালয়ের নির্দেশ পেল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

ভর্তি পরীক্ষার্থী

এর আগে গত ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার একদিন পরই ১২ মার্চ ফলাফল প্রকাশিত হয়। এতে ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এর মধ্যে ছেলেরা পাস করেছে ২০ হাজার ৮১৩ জন, যা শতকরায় ৪২ দশমিক ৩১ শতাংশ ও মেয়েরা পাস করেছে ২৮ হাজার ৩৮১জন অর্থাৎ ৫৭ দশমিক ৬৯ শতাংশ। এর মেধ্যে ছেলেরা সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পাবে এক হাজার ৯৫৭ জন অর্থাৎ ৪৫ শতাংশ। আর মেয়েরা সুযোগ পাবে দুই হাজার ৩৯৩ অর্থাৎ ৫৫ শতাংশ।

২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ১ এপ্রিল। এর চার দিন পর ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে পাস করে ৭৯ হাজার ৩৩৭ জন। পাসের হার ছিল ৫৫ দশমিক ১৩ শতাংশ।

মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সস্ত্রীক বরখাস্ত হলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950