ঢাকা বিশ্ববিদ্যালয়

আইবিএর ভর্তি পরীক্ষা ৫ মে, আবেদন শুরু

০১ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১২ AM

© ফাইল ছবি

আগামী ৫ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) কোর্সের ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (৩১ মার্চ) থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি আবেদন শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পরবেন।

আগামী ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন এবং ফি জমা দিতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ৫ মে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আইবিএর বিবিএ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ২৭ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আইবিএ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দেখুন এখানে

এদিকে আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। এছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

নুরের মিসাইলে মগবাজার-বাংলামোটর তছনছ হয়ে গেছে
  • ১৬ অক্টোবর ২০২৬
অনার্স ফাইনালের সাময়িক সনদ বিতরণ শুরু কাল, পাবে যেসব কলেজ
  • ১৬ অক্টোবর ২০২৬
বিয়ের আগের দিন বরের মৃত্যু, সদ্য পাস করা বিশ্ববিদ্যালয় শিক্…
  • ১৬ অক্টোবর ২০২৬
ঢাবিসহ ছয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া রিয়াদের গৎবাঁধা রুটিন …
  • ১৬ অক্টোবর ২০২৬
ভিসি ভবনের পাশেই গরু জবাই জবি শিক্ষার্থীদের
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিগ্রি প্রথম বর্ষের দুই দিনের পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন…
  • ১৬ অক্টোবর ২০২৬