কৃষিগুচ্ছে ২৮৯ ভর্তিচ্ছুর পাস নম্বরেই ভর্তির সুযোগ!

১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০৬ PM
ভর্তির পরীক্ষা

ভর্তির পরীক্ষা © সংগৃহীত

দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধাতালিকা ও অপেক্ষমাণ প্রার্থীদের বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি/বিষয়সমূহের পছন্দক্রম/অপশন আগামীকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) থেকে শুরু হবে। যা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এদিকে কৃষিগুচ্ছে বিভিন্ন কোটায় সুযোগ পাবেন ২৮৯ জন ভর্তিচ্ছু। এর মধ্যে মুক্তিযোদ্ধা ১৬১টি, আদিবাসি/উপজাতি ৬১টি, সিটমহল ৫টি, দলিত ৫টি, হরিজন ১০টি, প্রবাসী সন্তান ১০টি, বিকেএসপি ১৫টি, অন্যান্য ৬টি, পোষ্য ২৫টি এবং প্রতিবন্ধী ১০টি কোটা রয়েছে।  

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ে মোট এক হাজার ১১৬টি আসন রয়েছে। এর মধ্যে কোটায় সুযোগ পাবেন ৬১ জন ভর্তিচ্ছু। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫৫ জন এবং উপজাতি/আদিবাসি কোটায় ৬ জন। 

Agri 1

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়: এ বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩০টি আসন রয়েছে। এছাড়া কোটায় আসন রয়েছে ২৯টি। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১৮ জন এবং উপজাতি/আদিবাসি কোটায় ১১ জন। 

Agri 2

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট ৭০৪টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬৪টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩২টি, উপজাতি/আদিবাসি ১২টি, দলিত ৫টি, হরিজন ৫টি, বিকেএসপি ৫টি, সিটমহল ৫টি, পোষ্য ২০টি।

Agri 3

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৩৮টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ২০টি, উপজাতি/আদিবাসি ৬টি, বিকেএসপি ৬টি, অন্যান্য ৬টি।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬৩টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ১৯টি, উপজাতি/আদিবাসি ১০টি, পোষ্য ৫টি, প্রতিবন্ধী ১০টি, প্রবাসীর সন্তান ১০টি, হরিজন/দলিত ৫টি, বিকেএসপি ৪টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি আসন রয়েছে। এছাড়া কোটায় ১৮টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৯টি, উপজাতি/আদিবাসি ৯টি।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি আসন রয়েছে। এছাড়া কোটায় ১০টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৫টি, উপজাতি/আদিবাসি ৫টি।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে। এছাড়া কোটায় ৬টি আসন রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় ৩টি, উপজাতি/আদিবাসি ৩টি।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেকচারার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর কেমন আছেন মেঘমল্লার, যা জানা …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় জামায়াতের শ্রমিক সংগঠন ছেড়ে ৫৬ নেতাকর্মীর বিএনপি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পুরুষদের তুলনায় কেন নারীরা বেশি মাইগ্রেনের সমস্যায় ভোগেন?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শূন্য ১৩ লাখ পদ: ১০০ লিখিত, ৪০ ভাইভা— কোনো গ্রেডে ৫০-এ ২৫, …
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9