পরিবেশ রক্ষায় পাখি, পাখি রক্ষায় পরিবেশ

১২ জানুয়ারি ২০১৯, ১১:৪৫ AM

© সংগৃহীত

পরিবেশ রক্ষায় পাখিদের যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমনি পাখিদের সুরক্ষায়ও প্রয়োজন তাদের বাসযোগ্য পরিবেশ।  কিন্তু ক্রমেই দেশে বাড়ছে পাখি নিধন।  বিলুপ্ত হচ্ছে নানা বিরল প্রজাতির পাখি।  তাই পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ প্রতিবছর আয়োজন করে পাখি মেলার।  তারই ধারাবাহিকতায় নানা আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়ে গেল ১৮তম ‘পাখিমেলা-২০১৯’।

‘পাখপাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’-এই স্লোগান সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখিমেলায় দিনভর পাখিপ্রেমী, দর্শনার্থী, পর্যটক, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোলাহলপূর্ণ আর উৎসবমুখর হয়ে ওঠে। পাখিমেলার সৌন্দর্য উপভোগ করতে সকাল থেকেই শীতকে উপেক্ষা করে পাখিপ্রেমী দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনের চত্বরে ভিড় জমায়।

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে শুক্রবার বেলা ১১টায় পাখিমেলা উদ্বোধন করেন জাবি উপাচার্য ড. ফারজানা ইসলাম। উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, পাখির অভয়ারণ্য নিশ্চিত করতে হলে সুন্দর এবং প্রয়োজনীয় পরিবেশ ধরে রাখতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখির বসবাস উপযোগী পরিবেশ অক্ষুণ্ণ রাখা হয়েছে। এ কারণে প্রতি বছর শীত মৌসুমে পরিব্রাজক পাখি নিয়মিতভাবে এখানকার জলাশয়ে আসে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত এ পাখিমেলায় উপাচার্য তাঁর ভাষণে আরও বলেন, পাখি মেলায় এসে বাচ্চারা নানা প্রজাতির পাখির সঙ্গে পরিচিত হচ্ছে। এতে পাখির প্রতি তাদের মমত্ব ও সংযোগ বাড়ছে।

পাখিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মোঃ মনজুরুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট পাখিবিশারদ ড. ইনাম আল হক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু, আইসিইউএন বাংলাদেশ প্রতিনিধি রাকিবুল আমিন, কথা সাহিত্যিক আখতার হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পাখিমেলার আহ্বায়ক অধ্যাপক ড. কামরুল হাসান। প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর ছিলেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।

পাখিমেলায় বিগ বার্ড ২০১৯ সম্মাননা, পাখি বিষয়ক সেরা প্রতিবেদন পুরস্কার প্রদান করা হয়। দিনব্যাপী অনুষ্ঠিত পাখিমেলায় অন্যান্য আয়োজনের মধ্যে ছিল ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, স্টল সাজানো প্রতিযোগিতা, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।  উল্লেখ্য, পাখি সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সাল থেকে প্রতিবছর এই পাখি মেলার আয়োজন করা হয়।

পুলিশের সামনেই দুই সাংবাদিককে হামলার অভিযোগ কৃষকদল নেতার বি…
  • ১৮ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস
  • ১৮ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে …
  • ১৮ জুলাই ২০২৬
সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence