এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি টাকা

২৫ আগস্ট ২০২৬, ০৪:০১ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৬, ০৪:০১ PM
এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি টাকা

এসএসসির খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ১৯ কোটি টাকা © টিডিসি সম্পাদিত

এসএসসির ১২ লাখ ৮  হাজার ৯২৬টি খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ হচ্ছে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা। আজ মঙ্গলবার দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বোর্ড চেয়ারম্যানরা। 

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরদিন ১১ আগস্ট থেকে পুনর্নিরীক্ষণ আবেদন শুরু হয়। এ প্রক্রিয়া চলেছে ১৭ আগস্ট পর্যন্ত। 

নির্ধারিত সময়ে চার লাখ দুই হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীদের অনেকে একাধিক খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ আবেদনও করেছেন। এতে মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়েছে।

জানা গেছে, এক বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণ আবেদনে ফি ১৫০ টাকা। এবার মোট আবেদন জমা পড়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি। সেই হিসাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ আবেদনে শিক্ষার্থীদের খরচ হচ্ছে ১৯ কোটি ৩১ লাখ ৮৮ হাজার ৯০০ টাকা।

২০২২ সালে এসএসসির ফল প্রকাশের পর দুই লাখ ৭৮ হাজার ৮৫৪টি খাতা পুনর্নিরীক্ষণের আবেদন জমা পড়ে। ২০২৩ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ লাখ ৫০ হাজারের বেশি। ২০২৪ সালে প্রায় ৫ লাখ আবেদন জমা পড়েছিল। ২০২৫ সালে ৬ লাখ ২৩ হাজার খাতা চ্যালেঞ্জ করা হয়।

আগে প্রতিটি খাতা পুনর্নিরীক্ষণ ফি ছিল ১২৫ টাকা। সেই হিসাবে ২০২২ সালে প্রায় ৩ কোটি ৪৮ লাখ ৫৬ হাজার ৭৫০ টাকা আয় করেছিল শিক্ষা বোর্ডগুলো। ২০২৩ সালে উত্তরপত্র চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ আবেদন করতে শিক্ষার্থীদের পকেট থেকে শিক্ষা বোর্ডে গিয়েছিল প্রায় ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। ২০২৪ সালে পুনর্নিরীক্ষণ আবেদন ফি থেকে বোর্ডগুলোর আয় ছিল প্রায় ৬ কোটি ২৫ লাখ টাকা।
 

ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদমন্ত্রী
  • ২৫ আগস্ট ২০২৬
সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন একটি দ্বীপ যুক্ত করেছে চীন
  • ২৫ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৭২ বস্তা সার উ…
  • ২৫ আগস্ট ২০২৬
জবিতে দুর্যোগ মোকাবিলায় গঠন হবে স্বেচ্ছাসেবক টিম: উপাচার্য
  • ২৫ আগস্ট ২০২৬
‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন’
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল হলি ক্রস কলেজ
  • ২৫ আগস্ট ২০২৬