জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর, নির্দেশিকা প্রকাশ

২৪ আগস্ট ২০২৬, ০৮:১৩ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

২০২৬ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। সোমবার (২৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে ফরম পূরণের নির্দেশিকা প্রকাশ  করেছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে ফি দেওয়া যাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ ফি ধরা হয়েছে ৬০০ টাকা। যার মধ্যে পরীক্ষার ফি ৪০০ টাকা ও কেন্দ্র ফি ২০০ টাকা।

এ বছর মোট পাঁচটি বিষয়ে (বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়) জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বাংলা, ইংরেজি, গণিত বিষয়ের পূর্ণমান ১০০; বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পূর্ণমান ৫০।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর শিক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ৩১ আগস্টে দেওয়া হবে। এ সম্ভাব্য তালিকা থেকে ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে এ নির্ধারিত প্রক্রিয়ায় ফরম পূরণ সম্পন্ন করতে হবে।

নির্দেশনাসমূহ:

প্রতিষ্ঠানগুলোকে ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে OEMS/eFF এ ক্লিক করে EIIN ও Password দিয়ে Login করে Probable list এ যেতে হবে এবং Print করে হার্ডকপিতে লালকালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা-এর নীতিমালার আলোকে পরীক্ষার্থী Select করতে হবে। 

অন্য প্রতিষ্ঠান বা অন্য বোর্ড থেকে আগত শিক্ষার্থীদের তথ্য ৬ষ্ঠ শ্রেণির ২০২৪ সেশনের বোর্ড, রোল, রেজিষ্ট্রেশন নম্বর এন্ট্রি করলে নিজ প্রতিষ্ঠানে তথ্য প্রদর্শিত হবে। এ হার্ডকপি Probable list এ টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত Probable list থেকে Select করতে হবে। Temporary List Print করে ভালোভাবে যাচাই-বাছাই করে প্রয়োজন হলে Select/ Unselect করা যাবে। 

চূড়ান্ত যাচাই-বাছাই করার পর Pay Slip Print বাটন এ ক্লিক করে অবশ্যই Pay Slip প্রিন্ট করতে হবে। কাছের সোনালী ব্যাংকের শাখায় (যে শাখায় সোনালী সেবা চালু আছে) Pay Slip এ উল্লিখিত পরিমাণ টাকা জমা দিতে হবে। Pay Slip প্রিন্ট করার পর নতুন করে Select/ UnSelect করা যাবে না। ফি এর টাকা ব্যাংকে জমা দেয়ার ২৪ ঘন্টার মধ্যে Final submit ও Final Candidate List Print বাটন Active হবে। Final Candidate List Print করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন। Final submit বাটন এ ক্লিক করে অবশ্যই Final submit করতে হবে। অন্যথায় ফরম পূরণ সম্পূর্ণ হবে না। Final submit সম্পূর্ণ না হলে প্রবেশপত্র দেওয়া হবে না। পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষাপ্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে।

বাংলা ও ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভার্সনে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখপূর্বক এক কপি তালিকা পরীক্ষা নিয়ন্ত্রকএর দপ্তরে হাতে হাতে ১০ সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। অন্যথায় তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভার্সনে পরীক্ষা নেয়া হবে না। এতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানই দায়ী থাকবেন।

নিয়মানুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে থাকলে এক শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থী অন্য শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালার আলোকে তার ফরমপূরণ করতে হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা এবং বোর্ড থেকে প্রকাশিত বৃত্তি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে যথাসময়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে ফরম পূরণের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং সংশ্লিষ্ট সবাইকে বিশেষ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

অভিযুক্ত মাদ্রাসাশিক্ষকের সঙ্গে ডিএনএর মিল পাওয়া গেলো নবজাত…
  • ২৫ আগস্ট ২০২৬
বাবার লাশ রেখে সম্পত্তির বিরোধে দুই ভাইয়ের মারামারি, আহত ৪
  • ২৪ আগস্ট ২০২৬
সেই শার্ট গায়ে চাপিয়েই সংবাদ সম্মেলনে এসে ব্যাখ্যা দিলেন পু…
  • ২৪ আগস্ট ২০২৬
জামায়াত আমির-সম্পাদকদের বৈঠকে যা যা হলো
  • ২৪ আগস্ট ২০২৬
গাইবান্ধায় সার সংকট আতঙ্কে কৃষকের লম্বা লাইন
  • ২৪ আগস্ট ২০২৬
রাজধানীতে অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • ২৪ আগস্ট ২০২৬