এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব

পরিবারের আর্থিক অস্বচ্ছ্বলতা, কলেজে ভর্তিতে অনিশ্চয়তা

১১ আগস্ট ২০২৬, ০৬:২২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৬:৩৮ PM
অপূর্ব কুমার সরকার

অপূর্ব কুমার সরকার © টিডিসি সম্পাদিত

চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৫০ নম্বরের মধ্যে ১১৮৯ অর্জন করে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে অপূর্ব কুমার সরকার। বগুড়ার সোনাতলা উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী অপূর্ব ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলেও কলেজে ভর্তি হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। 

আর্থিক অস্বচ্ছ্বলতায় অপূর্বের কলেজ ভর্তি নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই পঙ্কজ কুমার সরকার। দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, ‘আমার ছোট ভাই সর্বোচ্চ নম্বর পেলেও তার ভর্তি ও খরচ জোগানো নিয়ে দুঃশ্চিন্তায় রয়েছি।’

তিনি বলেন, ‘আমার বাবা গ্রাম্য বাজারে মেকানিকের কাজ করেন। বাজারে রেডিও-টেলিভিশনের মেরামতের একটি দোকান আছে। এখান থেকে যে আয় হয়, তা দিয়েই আমাদের সাংসারিক খরচ জোগাতেই হিমশিম খেতে হচ্ছে। আমিও সদ্য ডিপ্লোমা পাস করেছি, চাকরির জন্য পড়াশুনা করছি ও খুঁজছি। 

ছোটভাইয়ের এমন সাফল্যে আমরা আনন্দিত হলেও তার পড়াশুনার খরচ ও ভর্তি নিয়ে চিন্তিত রয়েছি। সামর্থবানরা এগিয়ে আসলে ছোটভাইয়ের পড়াশুনার খরচ চালিয়ে নেওয়াটা সম্ভবপর হবে।’ 

জানা গেছে, অপূর্ব কুমার সরকার বগুড়ার সোনাতলা উপজেলার অক্সফোর্ড কিন্ডার গার্ডেন থেকে পড়াশুনা করলেও শালিখা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১২৫০ নম্বরের মধ্যে ১১৮৯-সহ গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে এবং সোনাতলা উপজেলায় সর্বোচ্চ নম্বরধারী। 

তার বাবার নাম পরিতোষ কুমার সরকার। দুই ভাইয়ের মধ্যে সে ছোট। তার বড় নওগাঁ সরকারি পলিটেকনি থেকে সদ্য ডিপ্লোমা পাস করেছেন। তার গ্রামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটের নগরপাড়ায়।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর গাড়ি, আহত হয়ে হাসপাতালে অপারেশন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হার্ট ভাল রাখতে কীভাবে রসুন খাবেন, জানালেন চিকিৎসক
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সিএনজির গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ১কোটি ৩১লাখ টাকার ইয়াবা…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধান হবে: স্…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষে নিহত-১, অন্তত আহত ১৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কৃষিজমি দখল করে সিসা কারখানা, বিষাক্ত বর্জ্যে হুমকিতে জনস্ব…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬