দাখিলের ফল প্রকাশ নিয়ে বোর্ডের নির্দেশনা

০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৩ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০ টায় প্রকাশ করা হবে। রবিবার (৯ আগস্ট) ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ আগস্ট সকাল ১০টায় দাখিল পরীক্ষার ফলাফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে। শিক্ষার্থীরা ৪ পদ্ধতিতে ফলাফল জানতে পারবেন। 

এতে বলা হয়, বোর্ডগুলো থেকে প্রকাশিত ফল সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানকে https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। 

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে www.bmeb.gov.bd অনলাইন সেবা-০১ কর্ণার এ দাখিল পরীক্ষা ২০২৬ এ ক্লিক করে অথবা www.ebmeb.gov.bd তে Dakhi eRPS2026 সিলেক্ট করে Continue বাটনে ক্লিক করে জেলার কেন্দ্র ভিত্তিক মাদ্রাসার Result Sheet downlaod করা যাবে। 

পরীক্ষার্থীরা পরীক্ষার ফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবেন। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডসমূহের কমন ওয়েবসাইট https://eduboardresults.gov.bdhttps://educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন।

এছাড়াও, পরীক্ষার্থীরা যে কোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে SMS পাঠানোর মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। SMS এর মাধ্যমে ফলাফল জানতে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: SSC <space>Mad<Space> 123456<Space> 2026 Send to 16140 উল্লেখ্য যে, শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না।

এছাড়া ফলাফলে অসন্তুষ্ট হলে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনের মাধ্যমে ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন নেয়া হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে। 

ইন্টার্নশিপ প্রোগ্রাম শিক্ষা ব্যবস্থাকে পাল্টে দিতে পারে
  • ০৯ আগস্ট ২০২৬
ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে যাচ্ছেন না তারেক রহমান
  • ০৯ আগস্ট ২০২৬
ভাইরাল মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ০৯ আগস্ট ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ৩ সেপ্টেম…
  • ০৯ আগস্ট ২০২৬
এজি অফিস থেকে বাংলাদেশ ব্যাংকে গেল শিক্ষকদের বেতন-ভাতার বিল…
  • ০৯ আগস্ট ২০২৬
জুলাই দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের হামলার প্রতিবাদে অধ্যক্ষকে…
  • ০৯ আগস্ট ২০২৬