এইচএসসি ও সমমান পরীক্ষা

ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেবে বোর্ড

০৫ আগস্ট ২০২৬, ০৩:৩১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৪:০৪ PM
হলে এইচএসসি পরীক্ষার্থীরা

হলে এইচএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

এইচএসসি ও সমমানের ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এমন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। 

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। 

এতে বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষা গ্রহণের পর নম্বর এন্ট্রির সময় অবশ্যই অভ্যন্তরীন পরীক্ষক ও বহিঃপরীক্ষককে উপস্থিত থাকতে হবে। যেসব কেন্দ্রে ব্যবহারিক পরীক্ষার সরঞ্জামাদি পর্যাপ্ত নেই, পরীক্ষার পূর্বেই তা সংগ্রহের ব্যবস্থা করতে হবে। ব্যবহারিক পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এইচএসসি পরীক্ষা ২০২৬-এর সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়েছে।

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬