আজকের এইচএসসিতে অনুপস্থিত ৯ হাজার, বহিষ্কার কত

০৪ আগস্ট ২০২৬, ০৬:৫৯ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

সারা দেশে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) অনুষ্ঠিত পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৯১ শিক্ষার্থী। এছাড়া নকল, অনিয়ম ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে এসব বোর্ডে ৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।   

আজকের পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

তথ্য অনুযায়ী, আজ নয়টি সাধারণ ধারার শিক্ষা বোর্ডের অধীনে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়গুলোর পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৩৭ হাজার ৪৩০ জন। ১ হাজার ৬২০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৩ লাখ ২৮ হাজার ২৩৯ জন পরীক্ষার্থী। এদিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৯ হাজার ১৯১ শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, আজকের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও বরিশাল বোর্ডে ১ জন করে ও 
চট্টগ্রাম বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এদিন ঢাকা, যশোর, সিলেট ও ময়মনসিংহ বোর্ডে কোনো বহিষ্কারের ঘটনা ঘটেনি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিনের পরীক্ষায় ঢাকা বোর্ডে ২ হাজার ৩০৭, রাজশাহী বোর্ডে ১ হাজার ১৯৯, চট্টগ্রাম বোর্ডে ৬৮৩, কুমিল্লা বোর্ডে ৯৯৭, যশোর বোর্ডে ১ হাজর ৮৭, সিলেট বোর্ডে ৫২৫, বরিশাল বোর্ডে ৭৫৩, দিনাজপুর বোর্ডে ৯২১ ও ময়মনসিংহ বোর্ডে ৭১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।         

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৩৬৭ পরীক্ষার্থী। এই বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ১ জন।

উল্লেখ্য, এদিন কারিগরি শিক্ষা বোর্ডে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬