এইচএসসিতে আজ সবচেয়ে কম বহিষ্কার 

১৬ জুলাই ২০২৬, ০৭:১৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এইচএসসি ও সমমানের অষ্টম দিনের পরীক্ষায় আজ সবচেয়ে কম পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা বোর্ড মিলিয়ে মোট ১২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে বহিষ্কৃত শিক্ষার্থী মাত্র ২ জন। 

পরীক্ষা শেষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। 

তথ্য অনুযায়ী, এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত মানবিক বিভাগের ভূগোল পরীক্ষায় ২ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদের মধ্যে একজন ঢাকা বোর্ড ও অন্যজন যশোর বোর্ডের। 

এছাড়া মাদ্রাসা বোর্ডে অনুষ্ঠিত হাদিস ও উসূলুল হাদিস পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এদিন কারিগরি বোর্ডে কোনো পরীক্ষা ছিল না। 

উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬