এইচএসসি ও সমমানের ৫ বিষয়ের পরীক্ষা আবার নেওয়া হবে

১৫ জুলাই ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৮:২৮ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

বৈরি আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী গত ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পরীক্ষা আবার নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাইরে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায়ও বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও অন্য অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। এসব পরীক্ষার্থীর শিক্ষাজীবনের গুরুত্ব বিবেচনায় সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষা দিতে পারবেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হওয়ায় বিশেষ বিবেচনায় এ সুযোগ দেওয়া হয়েছে।

পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে, সে কারণে কোনো পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না। ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। 

জানা যায়, ওইদিন চট্টগ্রাম বাদে বাকি ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র ও কারিগরি বোর্ডে অফিস ম্যানেজমেন্ট ও ব্যবসায় সংগঠনের পরীক্ষা নেওয়া হয়।

বোর্ড সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, যেহেতু ওইদিন কয়েকটি বোর্ড মিলিয়ে ৫ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে; তাই এই বিষয়গুলোই পুনরায় নেওয়া হবে বলে প্রাথমিক আলোচনা হয়েছে; তবে এ নিয়ে চূড়ান্ত কোনো অফিস নোটিশ এখনও দেওয়া হয়নি বলে জানায় ওই সূত্রটি।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9