এইচএসসিতে আজকে বহিষ্কার কত

১৫ জুলাই ২০২৬, ০৫:০৩ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এইচএসসি ও সমমানের সপ্তম দিনের পরীক্ষায় ১৫ শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। 

তথ্য অনুযায়ী, এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ জন শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। এর মধ্যে ময়মনসিংহ বোর্ডে সর্বোচ্চ ৪ জন বহিষ্কার হয়েছেন। এছাড়া সিলেট ও ঢাকা বোর্ডে ২ জন করে, দিনাজপুর ও যশোর বোর্ডে ১ জন করে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তবে রাজশাহী, কুমিল্লা ও বরিশাল বোর্ডে বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। 

এদিকে মাদ্রাসা বোর্ডে ৫ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কারিগরি বোর্ডে কোনো পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি। 

উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

অন্যদিকে আজকের পরীক্ষায় বড় সংখ্যক শিক্ষার্থী অনুপস্থিতের তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এদিনের পরীক্ষায় অংশগ্রহণ করেননি মোট ২০ হাজার ৫২ জন শিক্ষার্থী। এর আগে, বৈরি আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা (১৯ হাজার ৫৯২) আজকের চেয়ে কম ছিল।  

আজ সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র ও হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র, কারিগরি বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২, উচ্চতর গণিত-২ ও উচ্চতর হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

আসব পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডে ৪ লাখ ৫৩ হাজার ৮৩৯ পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ৪ লাখ ৪১ হাজার ৭৩৮ জন। এতে অনুপস্থিত ছিলেন ১২ হাজার ১০১ জন।    

মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৬৮ হাজার ৪৬১ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ কথা থাকলেও কেন্দ্রে উপস্থিত ছিলেন ৬৩ হাজার ৬০৬ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৪ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের ৮০ হাজার ৩০৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণকারীর সংখ্যা ৭৭ হাজার ২০৮ জন। এই বোর্ডে পরীক্ষায় অংশ নেননি ৩ হাজার ৯৬ পরীক্ষার্থী।    

এর আগে, বৈরি আবহাওয়া, বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে অনুষ্ঠিত ১৩ জুলাইয়ের প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ হাজার ৫৯২। এদিনের পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্নে দুটি সৃজনশীল ভুল থাকায় তীব্র সমালোচনা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতসহ তিন দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর আন্দোলন করেন। আজও পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন। 

 

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9