এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে বিক্ষোভ

১৪ জুলাই ২০২৬, ০৪:২১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ PM
এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্সবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

টানা অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে পরীক্ষা স্থগিতের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু ও সদর উপজেলার অনেক শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছেন। অনেকেই সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারছেন না।

শিক্ষার্থীরা তিন দফা দাবি হলো— বন্যা ও দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিত করা, দুর্যোগের মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং বন্যার পানিতে প্রবেশপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়া শিক্ষার্থীদের দ্রুত নতুন প্রবেশপত্র সরবরাহ করা।

বিক্ষোভে অংশ নেওয়া পরীক্ষার্থীরা আরও অভিযোগ করেন, দেশের কিছু জেলায় পরীক্ষা স্থগিত রেখে অন্য এলাকায় পরীক্ষা নেওয়ায় বৈষম্য সৃষ্টি হয়েছে। একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সারা দেশে একই নীতি অনুসরণের দাবি জানান তারা। এছাড়া চলমান কিছু পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগও তুলে ধরেন শিক্ষার্থীরা।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বৈঠকে বসেছে। ইতোমধ্যে কয়েকটি বন্যাকবলিত জেলায় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলেও কক্সবাজারের আন্দোলনরত শিক্ষার্থীরা সারা দেশে একযোগে পরীক্ষা স্থগিতের দাবি পুনর্ব্যক্ত করেছেন।

পাঠ্যবই ছাপার কাজের মান যাচাইয়ের জন্য প্রেস পরিদর্শন শিক্ষ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬