বৈরি আবহাওয়ার দিনে এইচএসসি পরীক্ষায় বহিষ্কার কত

১৩ জুলাই ২০২৬, ০৪:৫০ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ PM
পানিতে ভিজে কেন্দ্রে যাচ্ছেন শিক্ষার্থীরা

পানিতে ভিজে কেন্দ্রে যাচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি

বৈরি আবহাওয়ার মধ্যেই ৫৯ জেলার এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) অনুষ্ঠিত ষষ্ঠ দিনের পরীক্ষায় মোট ২৯ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, যুক্তিবিদ্যা প্রথম পত্র ও হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ১৬ জন পরীক্ষার্থী।    

এর মধ্যে রাজশাহী বোর্ডে সর্বোচ্চ ৪ জন বহিষ্কার হয়েছেন। ময়মনসিংহ বোর্ডে ৪ জন, ঢাকা ও সিলেট বোর্ডে ২ জন করে,  দিনাজপুর, বরিশাল ও সিলেট বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে কুমিল্লা বোর্ডে  বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি।

উল্লেখ্য, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৮ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে বহিষ্কৃত হয়েছেন ৫ জন।   

এদিকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল রয়েছে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা।

তিন বিসিএসে ভেরিফিকেশনে বাদ পড়াদের সংবাদ সম্মেলন
  • ০২ অক্টোবর ২০২৬
ডেঙ্গু আক্রান্ত খুলনার সিভিল সার্জন
  • ০২ অক্টোবর ২০২৬
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে টালমাটাল দিল্লী,…
  • ০২ অক্টোবর ২০২৬
অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬