এসএসসিতে আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা

৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ AM
 এসএসসি পরীক্ষার্থী

এসএসসি পরীক্ষার্থী © টিডিসি ফটো

দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার পঞ্চম দিনের পরীক্ষা। রুটিন অনুযায়ী, আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাধারণ শিক্ষা বোর্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র এবং কারিগরি (ভোকেশনাল) লেভেলে ধর্ম ও নৈতিক শিক্ষা-২ পরীক্ষা নেওয়া হচ্ছে।

গত ২১ এপ্রিল মঙ্গলবার বাংলা প্রথম পত্রের মাধ্যমে এবারের এসএসসি পরীক্ষা শুরু হয়। তবে প্রথম দিনেই দেশের কয়েকটি কেন্দ্রে পুরনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ ওঠায় শিক্ষা প্রশাসন নড়েচড়ে বসে। এ পরিস্থিতিতে প্রশ্নপত্র বিতরণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য বোর্ডগুলোকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, এবারের পরীক্ষা দুটি পৃথক সিলেবাসে অনুষ্ঠিত হচ্ছে। অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীরা (২০২৩-২০২৪ সেশন বা তার পূর্বের) ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী এবং নিয়মিত পরীক্ষার্থীরা (২০২৪-২০২৫ সেশন) ২০২৬ সালের নতুন সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নে পরীক্ষায় অংশ নিচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পরীক্ষার্থীদের হাতে প্রশ্ন তুলে দেওয়ার আগে কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবশ্যই প্রশ্নপত্রের কোড ও সিলেবাস যাচাই করে নিতে হবে।’ একই সঙ্গে সতর্ক করে বলা হয়, ‘এ ক্ষেত্রে কোনো ধরনের ভুল বা অসাবধানতা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।’

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজারের বেশি, যা গত বছরের ১৯ লাখ ৩৬ হাজারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সারা দেশে ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না। আগামী ২০ মে পর্যন্ত চলবে তাত্ত্বিক পরীক্ষা।

ন্যাশনাল ল্যাবরেটরি মেডিসিনের সিরিয়াল মিলবে অনলাইনে, শুরু ১…
  • ০৯ অক্টোবর ২০২৬
এনসিসি ব্যাংকে ৪ পদে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৯ অক্টোবর ২০২৬
লবণজলে অবারিত স্বপ্ন, লবণাক্ত শৈশব
  • ০৯ অক্টোবর ২০২৬
নোবেল শান্তি পুরস্কারে ট্রাম্পকে টেক্কা দিতে পারেন যারা
  • ০৯ অক্টোবর ২০২৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৯ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদ হত্যার পেছনে দায়ী ছাত্রলীগের আইডিওলজি—শিবির ট্য…
  • ০৯ অক্টোবর ২০২৬