রাস্তায় পড়ে ছিল এসএসসি পরীক্ষার খাতা

২৯ এপ্রিল ২০২৬, ০৮:০২ PM
পরীক্ষার খাতা

পরীক্ষার খাতা © সংগৃহীত

নরসিংদীর শিবপুরে পরিত্যক্ত অবস্থায় সড়কের পাশে পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন বান্ডিল খাতা, যা পরে শিবপুর মডেল থানায় জমা দেওয়া হয়। বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান।

জানা যায়, গত রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রিজসংলগ্ন সড়কের পাশে তিনটি বান্ডিল খাতা পড়ে থাকতে দেখেন মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম। তিনি খাতাগুলো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যান। পরদিন সোমবার পাশের এক ব্যক্তিকে দেখালে নিশ্চিত হওয়া যায়, এগুলো এসএসসি পরীক্ষার খাতা। পরে পরামর্শ অনুযায়ী রাহিম থানার সঙ্গে যোগাযোগ করে খাতাগুলো জমা দেন।

রাহিম বলেন, ‘বাড়ি ফেরার পথে বিকেলে রাস্তার পাশে বান্ডিল দেখতে পেয়ে আমি এগুলো বাড়িতে নিয়ে আসি। পরে প্রতিবেশী ভাইকে দেখালে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। তার পরামর্শেই আমি খাতাগুলো থানায় জমা দিয়ে দেই।’
 
এ বিষয়ে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদুর রহমান জানান, রাহিম খাতাগুলো উদ্ধার করে থানায় জমা দেন। পরে বিষয়টি শিবপুর উপজেলার ইউএনওকে জানানো হয়। ইউএনও ও ওসির উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে পাঠানো হয়। সিলগালা করা তিনটি প্যাকেটে এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের মোট ২৬৮টি খাতা ছিল।

প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী নিয়োগ…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি,…
  • ০৮ অক্টোবর ২০২৬
এনটিআরসিএ শিক্ষকদের বদলি চাইলেন অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
  • ০৮ অক্টোবর ২০২৬
রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুর খবর, পোস্ট ডিলিট করল বিএনপির ভের…
  • ০৮ অক্টোবর ২০২৬
মিলভিক বাংলাদেশ নিয়োগ দেবে ৯৯ সেলস অ্যাসোসিয়েট, আবেদন ৩ নভে…
  • ০৮ অক্টোবর ২০২৬
দুই মাসের মধ্যে ১০০০ খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্…
  • ০৮ অক্টোবর ২০২৬