ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা, ৬ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি

২৭ এপ্রিল ২০২৬, ০৩:১২ PM
বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র

বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র © সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১২ জন পরীক্ষার্থীকে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও হল সুপার সহকারী শিক্ষক ফারুক হোসেনসহ ছয় শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড.আব্দুল মতিন।
 
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, অব্যাহতি পাওয়া  শিক্ষকদের মধ্যে রয়েছে পরীক্ষা কমিটির সদস্য ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, এনইউআরএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, হরিদ্রাপেতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম ও শার্শার বামুনিয়া সোনাতনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম।

জানা যায়, চলমান  এসএসসি পরীক্ষায় বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র গত বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ১২ জন নিয়মিত পরীক্ষার্থীকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীর ফলাফলের ওপরও প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন পরিস্থিতির দায় কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি এবং কক্ষ প্রত্যাবেক্ষকের কেউই এড়াতে পারেন না। তাই এসএসসি পরীক্ষা ২০২৬-এর সব কার্যক্রম থেকে কেন্দ্র সচিব, পরীক্ষা কমিটি ও কক্ষ প্রত্যাবেক্ষকের দ্বায়িত্ব থেকে উল্লেখিত ৬ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। পরবর্তী পরীক্ষা পরিচালনার জন্য জড়িত কাউকে কোনো ধরনের দায়িত্ব দেওয়া হবে না।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬