যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার্থী কমেছে সাড়ে ৩ হাজারের বেশি

১৬ এপ্রিল ২০২৬, ০৫:১২ PM
শোর শিক্ষা বোর্ড

শোর শিক্ষা বোর্ড © সংগৃহীত

আগামী ২১ এগ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এবার (২০২৬) যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন। গত বছর (২০২৫) পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমেছে। এ বছরের পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের ২ হাজার ৫৭২টি মাধ্যমিক স্কুল থেকে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবে। ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ হাজার ৯২৮ জন ছাত্র ও ৬৮ হাজার ১৬১ জন ছাত্রী। ২০২৫ সালে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৮ হাজার ৮৫১ জন। গত বছরের তুলনায় এ বছর ৩ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী কমে গেছে। এ বছরের ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ২৬৬ জন, অনিয়মিত পরীক্ষার্থী ২৫ হাজার ৬৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৪৫ জন। এসব পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের শিক্ষার্থী ৩৯ হাজার ৪২৬ জন, মানবিক বিভাগের শিক্ষার্থী ৮২ হাজার ৪১১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ১৩ হাজার ২৫২ জন।

এবারের এসএসসি পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলার ৪০৪ স্কুলের পরীক্ষার্থী সংখ্যা ২১ হাজার ৪২৮ জন। তার মধ্যে ১০ হাজার ৬১০ জন ছাত্র ও ১০ হাজার ৮১৮ জন ছাত্রী। বাগেরহাট জেলার ২৯৫ স্কুলের পরীক্ষার্থী ১১ হাজার ৯২৬ জন। তার মধ্যে ছাত্র ৫ হাজার ৫৫০ জন, ছাত্রী ৬ হাজার ৩৭৬ জন। সাতক্ষীরা জেলার ২৯৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ২৪৭ জন। তারমধ্যে ৭ হাজার ১২৯ জন ছাত্র ও ৭ হাজার ১১৮ জন ছাত্রী। কুষ্টিয়া জেলার ২৭২ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ৭৪৯ জন। তার মধ্যে ছাত্র ৯ হাজার ৬৭৮ জন ও ছাত্রী ১০ হাজার ৭১ জন।

চুয়াডাঙ্গা জেলার ১৪১ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৯৬২ জন। তার মধ্যে ৪ হাজার ৪৬৯ জন ছাত্র ও ৪ হাজার ৪৯৩ জন ছাত্রী। মেহেরপুর জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ২০০ জন। তারমধ্যে ৩ হাজার ৯৮ জন ছাত্র ও ৩ হাজার ১০২ জন ছাত্রী। যশোর জেলার ৪৮৯ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ২২ হাজার ৮৮ জন। তার মধ্যে ১১ হাজার ৬ জন ছাত্র ও ১১ হাজার ৮২ জন ছাত্রী। নড়াইল জেলার ১১৭ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৬ হাজার ৬৪ জন। তার মধ্যে ২ হাজার ৮৭৭ জন ছাত্র ও ৩ হাজার ১৮৭ জন ছাত্রী। ঝিনাইদহ জেলার ২৭৪ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ১৬ হাজার ৩৪৯ জন। তার মধ্যে ৮ হাজার ৫৭৮ জন ছাত্র ও ৭ হাজার ৭৭১ জন ছাত্রী। মাগুরা জেলার ১৬৬ স্কুলে পরীক্ষার্থী সংখ্যা ৮ হাজার ৭৬ জন। তার মধ্যে ৩ হাজার ৯৩৩ জন ছাত্র ও ৪ হাজার ১৪৩ জন ছাত্রী।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, ‘আগামী ২১ এগ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে সেইলক্ষ্যে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ২৯৯ জন কেন্দ্র সচিবকে নিয়ে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে মতবিনিময় সভা করা হয়েছে। মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নিজে বিভিন্ন ধরনের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। পরীক্ষা পরিচলনা করার জন্য বোর্ডের পক্ষ থেকে একটি নীতিমালা প্রণয়ন করে কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে। শতভাগ নকল মুক্ত পরিবেশ নিশ্চিত করার বোর্ডের কর্মকর্তাদের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। সবমিলে আশা করছি শতভাগ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করা সম্ভব হবে। এ ছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলে পরীক্ষা আইনে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মার্কিন সিনেটে ফের নির্বাচিত হলেন কি…
  • ০৫ নভেম্বর ২০২৬
হারানোর আগেই যে পাঁচ নিয়ামতের মূল্যায়ন করতে বলেছেন রাসূল (স…
  • ০৫ নভেম্বর ২০২৬
কনটেন্ট ক্রিয়েটর মামুনের ব্ল্যাকমেইলের দর-কষাকষিতে মধ্যস্থত…
  • ০৫ নভেম্বর ২০২৬
জুলাই হত্যা মামলায় ইকবাল সোবহান গ্রেপ্তার, মুচলেকায় মুক্ত র…
  • ০৫ নভেম্বর ২০২৬
ত্বকের সাধারণ রোগ ভেবে ভুল করছেন? সোরিয়াসিস বাড়াতে পারে মান…
  • ০৫ নভেম্বর ২০২৬
অনিশ্চয়তা কাটিয়ে আজ সেন্টমার্টিনে চলাচল শুরু করেছে পর্যটকবা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950