এইচএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, যা জানা যাচ্ছে

২৫ অক্টোবর ২০২৫, ০৩:২০ PM
এইচএসসি পরীক্ষার্থীরা

এইচএসসি পরীক্ষার্থীরা © সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের রেজাল্টের দিন নির্ধারণ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী ১৬ই নভেম্বর খাতা চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। শনিবার (২৫ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এবছর ঢাকা বোর্ডে খাতা চ্যালেঞ্জের আবেদন করেছেন ৬৬ হাজার ১৫০ জন পরীক্ষার্থী, মোট আবেদন পড়েছে এক লাখ ৩৬ হাজার ৫০৬টি বিষয়ে।

এর আগে গত ১৭ অক্টোবর থেকে শুরু হয় ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন, শেষ হয় ২৩ অক্টোবর। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে। অন্যান্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিলো। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

এবছর ২০২৫ খ্রিষ্টাব্দের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন মাত্র ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী।

গতবার এইচএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার পাস কমেছে ১৮ দশমিক ৪৪ শতাংশ এবং জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪।

প্রসঙ্গত, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন, যা শেষ হওয়ার কথা ছিল ১৩ আগস্ট। কিন্তু কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করে ফের সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ায় তা শেষ হয় ১৯ আগস্ট। এরপর ২১ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছেলে ও ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এ পরীক্ষা হয়।

 

 

নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9