মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

২২ জুলাই ২০২৫, ০২:৪৯ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:৩১ AM
পরীক্ষার হলে শিক্ষার্থীরা

পরীক্ষার হলে শিক্ষার্থীরা © সংগৃহীত

মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাত ২টা ৪০ মিনিটে দেওয়া এক ফেসবুকে স্ট্যাটাসে এই তথ্য জানান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এডমিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ফেসবুকের ভেরিফায়েড আইডিতে বলা হয়, ‘শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাত হয়েছে। আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা।’

এর আগে আজ রাত ১১টার পর থেকেই ফেসবুকে একের পর পরীক্ষা বর্জনের ডাক দিতে থাকেন শিক্ষার্থীরা। কিন্তু তাতে প্রাথমিকভাবে সম্মতি ছিল না শিক্ষামন্ত্রণালয়ের একটি অংশের। কিন্তু শিক্ষার্থীদের দাবি তীব্র হতে থাকলে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের হস্তক্ষেপে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। এর আগে অবশ্য রাত ৮টার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার পরীক্ষা চলমান রাখার কথা জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা স্থগিতের সিদ্ধান্ত এলো। 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

এদিকে বিষয়টি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায়  মঙ্গলবারের (২২শে জুলাই, ২০২৫) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা উপদেষ্টা। 

প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক ঘোষণার পর পরীক্ষার্থীদের মধ্যে আগামীকাল অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাগুলো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সেই প্রেক্ষিতেই গভীর রাতে সিদ্ধান্ত জানা গেলো।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9