স্থগিত হতে পারে গোপালগঞ্জের কালকের এইচএসসি পরীক্ষা

১৬ জুলাই ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৮:১১ AM
সমাবেশে হামলা ও এইচএসসি পরীক্ষার্থী

সমাবেশে হামলা ও এইচএসসি পরীক্ষার্থী © টিডিসি সম্পাদিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে। এতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

তবে এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শিক্ষা বোর্ড। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষাসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং স্থগিতের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ বুধবার (১৬ জুলাই) লাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গোপালগঞ্জ শহরে আমাদের একটি কেন্দ্র। বৃহস্পতিবার যেসব বিষয়ে পরীক্ষা, সেগুলোয় ওখানে শিক্ষার্থী কম। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে স্থগিত হতে পারে কালকের পরীক্ষা। কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এর আগে সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

এনসিপির সমাবেশ শেষে ফেরার পথে জেলা শহরে দুপুরে পুলিশ-সেনাবাহিনী ও স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ-সাংবাদিকসহ অন্তত ১৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এসএসসি পাসেই ফায়ার সার্ভিসের কোর্সে ভর্তির সুযোগ, আবেদন শুর…
  • ১৪ নভেম্বর ২০২৬
হঠাৎ কেনো ওজন বাড়ছে?
  • ১৪ নভেম্বর ২০২৬
রাতে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, হেড টু …
  • ১৪ নভেম্বর ২০২৬
‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে’— ওসিকে ছাত্রলীগ নে…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীরা খাবারে যে ভুলগুলো করবেন না
  • ১৪ নভেম্বর ২০২৬
গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোয় সাড়ে ১৬ হাজার আসন, কোন বিশ্ববিদ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950