কেন্দ্রের ভুলে ৪৮ এসএসসি পরীক্ষার্থী ফেল, সংশোধনের পর অনেকে পেল জিপিএ-৫

যশোর শিক্ষাবোর্ড
১৩ জুলাই ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৫, ০৮:১৩ AM
যশোর শিক্ষাবোর্ড

যশোর শিক্ষাবোর্ড © ফাইল ফটো

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল সদর উপজেলার ভাতুড়িয়া হাইস্কুল ও কলেজের ৩২৯ জন শিক্ষার্থী। এরমধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়। কেন্দ্র থেকে ব্যবহারিক পরীক্ষার নম্বর না পাঠানোয় তাদের এমন ফলাফল আসে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের তিন দিন পর আজ রবিবার (১৩ জুলাই) সংশোধিত ফলে জিপিএ-৫ পেয়েছে অনেকেই।

এ বিষয়ে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আবদুল মতিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কেন্দ্র থেকে রসায়ন বিষয়ের ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো হয়নি। এসব অনলাইনে করা হয়। ফলে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে কিনা, নাকি হয়নি তা নিয়ে মতানৈক্যও দেখা যায় কেন্দ্র সংশ্লিষ্টদের। এদিকে ফল তৈরির জন্য অপেক্ষা না করায় ৪৮ শিক্ষার্থীর ফলাফল অসম্পূর্ণ ছিল। যে কারণে রসায়ন বিষয়ে সবার অকৃতকার্য ফল আসে। সংশোধিত ফলে সবগুলো কৃতকার্য এসেছে বলে তিনি জানিয়েছেন।

জানা গেছে, কেন্দ্র থেকে এবার ছয়টি বিদ্যালয়ের ৩২৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল ৪৮ জন। তাদের সবাই অকৃতকার্য হয়।

ফল বিশ্লেষণ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকেরা দেখেন, রসায়ন বিষয়ে সবাই অকৃতকার্য হয়েছে। এরপর সব স্কুল থেকে কেন্দ্রসচিবের কাছে জানতে চাইলে কেন্দ্রসচিব মো. খানজাহান আলী ফল সংশোধনের জন্য যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে চিঠি দেন।

সংশোধিত ফলে জিপিএ-৫ পেয়েছে মিয়ারাজ ইসলাম। তিনি জানায়, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে তার ১০টি বিষয়ের মধ্যে আটটিতে জিপিএ-৫, একটিতে এ ও রসায়ন বিষয়ে অকৃতকার্য আসে। পরে আজ শিক্ষাবোর্ডের সংশোধিত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে সে। ভুল ফলাফলের কারণে মা-বাবাসহ গত কয়েক দিন কারও খাওয়া-ঘুম ছিল না। এখন জিপিএ-৫ পাওয়ায় বাড়ির সবাই খুব খুশি।

দেশের প্রায় অর্ধেকই তরুণ, কর্মক্ষমদের প্রায় ৪ কোটি এখনো কর্…
  • ১৫ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসির পাঁচ বিষয়ের পরীক্ষা শুরু, দুপুরে ‘লংমার্চ’ কর্মসূচ…
  • ১৫ জুলাই ২০২৬
শাবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন বিভাগের রি-ইউনিয়ন জানুয়ারিতে
  • ১৫ জুলাই ২০২৬
সুস্থ থাকতে পুরুষদের খাদ্যতালিকায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরু…
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence