ময়মনসিংহ শিক্ষা বোর্ড

শিক্ষক ৭, পরীক্ষার্থীও ৭—ফেলও ৭ জনই! শতভাগ পাস ১১ স্কুলে, ফেলের সংখ্যাও ১১

১১ জুলাই ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৮:৩৬ PM
মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয়

মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় © সংগৃহীত

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ১১টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে। একই বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। অকৃতকার্য এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে ত্রিশাল উপজেলার মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় ৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ৭ জনই অকৃতকার্য হয়েছে। ঐ বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা ৭ জন বলে নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খাইরুল বাশার। 

পাশ ফেলের কাকতালীয় সংখ্যা নিয়ে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলের ভেতরে-বাইরে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি কাকতালীয় বলে মনে করছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান। তিনি বলেন, ঘটনাটি আশ্চর্যজনক। এর বাইরে আমি কিছু মনে করছি না। 

শতভাগ কৃতকার্য হওয়া বিদ্যালয়গুলো হলো- জামালপুর জেলার বকশিগঞ্জ উলফাতুন্নেচ্ছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৫৪ জন পরীক্ষার্থী), আম্বিয়া ইয়াকুব বালিকা উচ্চ বিদ্যালয় (৪৯ জন পরীক্ষার্থী), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লামকাইন বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী), ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (২৪৬ জন পরীক্ষার্থী), ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ (৪৭ জন পরীক্ষার্থী), ত্রিশালের কাটাখালী ওমর আলী উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী), নেত্রকোনার সাজিউড়া মফিলা ফয়েজ আদর্শ উচ্চ বিদ্যালয় (৫৪ জন পরীক্ষার্থী), কেন্দুয়া উপজেলার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ (৫৬ জন পরীক্ষার্থী), ময়মনসিংহের আইডিয়াল মডেল একাডেমি (৮৩ জন পরীক্ষার্থী), জামালপুরের চিলড্রেন্স হোম পাবলিক স্কুল (৭৮ জন পরীক্ষার্থী) এবং ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর (৫৮ জন পরীক্ষার্থী)।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলো হলো- জামালপুরের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় (৯ জন পরীক্ষার্থী), মেলান্দহ উপজেলার কলাবাধা বালিকা উচ্চ বিদ্যালয় (১৬ জন পরীক্ষার্থী), বানিয়াবাড়ী এম.এ মজিদ বালিকা উচ্চ বিদ্যালয় (২ জন পরীক্ষার্থী), সরিষাবাড়ী উপজেলার চাপড়াকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয় (১০ জন পরীক্ষার্থী), ময়মনসিংহের ভালুকা উপজেলার রংচাপড়া উচ্চ বিদ্যালয় (১১ জন পরীক্ষার্থী), ফুলবাড়িয়া উপজেলার ভালুকজান মডার্ন গার্লস একাডেমি (৪ জন পরীক্ষার্থী), গফরগাঁও দারোগাবাড়ী উচ্চ বিদ্যালয় (৯ জন পরীক্ষার্থী), ফুলপুর উপজেলার শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয় (৪ জন পরীক্ষার্থী), ত্রিশালের মোক্ষপুর বালিকা উচ্চ বিদ্যালয় (৭ জন পরীক্ষার্থী), জামালপুরের বকশিগঞ্জ চন্দ্রবাজ হুসনা ওসমানী বালিকা উচ্চ বিদ্যালয় (১ জন পরীক্ষার্থী) এবং সভার চর মডেল জুনিয়র স্কুল (৩ জন পরীক্ষার্থী)। 

মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসে মব, ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান করলেন হার্ভার্ড…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9