কালকের আলিম ও কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষা স্থগিত

০৯ জুলাই ২০২৫, ১০:১৪ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০২:০৬ PM
মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড

মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড © লোগো

আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) মাদ্রাসা শিক্ষাবোর্ডের সারাদেশের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইসঙ্গে কারিগরি এইচএসসির সারাদেশের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

এদিকে, বন্যার পানিতে বিভিন্ন কেন্দ্র তলিয়ে যাওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬টি জেলায় আগামীকাল বৃহস্পতিবারের (১০ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬