বিবিসি নিষিদ্ধ হলো চীনে

১২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ AM

© লোগো

বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে চীনে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির সম্প্রচার নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, চীনে শুধু আন্তর্জাতিক হোটেল ও কিছু কূটনৈতিক এলাকায় বিবিসি সম্প্রচারিত হতো। মানে চীনের সাধারণ মানুষ বিবিসি দেখতে পেত না।

বেশ কিছুদিন থেকে করোনাভাইরাস ও উইঘুর ইস্যুতে বিবিসির করা প্রতিবেদনের সমালোচনা করছে চীন। এ দিকে বিবিসি বলছে, তারা চীনের এই সিদ্ধান্তে ‘হতাশ’।

যুক্তরাজ্যে চীনা গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের (সিজিটিএন) লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় চীনের পক্ষ থেকে বিবিসির ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

নিজেদের দেশে বিবিসির সম্প্রচার নিষিদ্ধের বিষয়ে চীনের ভাষ্য, বিবিসি ‘খবরের সত্যতা ও নিরপেক্ষতা’ এবং ‘চীনের জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর নয়’ সম্প্রচারের এই নীতিমালাগুলো ‘গুরুতরভাবে লঙ্ঘন’ করেছে।

চীনের এই সিদ্ধান্তের পর বিবিসি এক বিবৃতিতে বলে, চীনের এমন সিদ্ধান্তে আমরা হতাশ। বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি। সারা বিশ্ব থেকে ন্যায্য ও নিরপেক্ষভাবে কোনো ভয় বা পক্ষপাতিত্ব না করে বিবিসি খবর সংগ্রহ করে।

যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৩২
  • ০৬ অক্টোবর ২০২৬
সদরঘাটে ‘প্রিন্স আওলাদ’ লঞ্চ থেকে জবি ছাত্রদল পরিচয়ে জোরপূর…
  • ০৬ অক্টোবর ২০২৬
ছেলেকে হত্যার ৫০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা, জিডি ক…
  • ০৬ অক্টোবর ২০২৬
সিসিটিভি ফুটেজ না থাকার ঘটনায় রাবির জিয়া হলের প্রভোস্টকে অব…
  • ০৬ অক্টোবর ২০২৬
কলেজছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, লাখ টাকা মুক্তিপণ আদা…
  • ০৬ অক্টোবর ২০২৬
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬