৩৯ সাংবাদিক নিহতের প্রতিবেদন ইউনেস্কোর

০৩ নভেম্বর ২০২০, ১২:৪৬ AM

© টিডিসি ফটো

২০২০ সালের প্রথম ৯ মাসে ৩৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী সাংবাদিক রয়েছেন। জাতিসংঘের জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে সবচেয়ে সন্তোষের ব্যাপার হলো, গত দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু।

আন্তর্জাতিক সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তি অবসান দিবস উপলক্ষে সোমবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেস্কো। এতে উল্লেখ করা হয়েছে, গত বছর বিশ্বে ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চাঞ্চল্যকর মামলায় বৈশ্বিক মনোযোগ আকর্ষণ ও কার্যকর মেকানিজম থেকে শুরু করে সাংবাদিকদের নিরাপত্তার উন্নতির কারণে এই বছর নিহতের সংখ্যা কম হয়ে থাকতে পারে।

সাংবাদিকরা হুমকির মুখে নিজেরাই সেল্ফ-সেন্সরশিপ আরোপ করার কারণেও নিহতের সংখ্যা কম হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইউনেস্কোর তথ্যমতে, ২০১৮ সালে বিশ্বে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৯৯ জন। ২০১৯ সালে নিহত সাংবাদিকদের মধ্যে ২৩ জন লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের। যা মোট নিহতের ৪০ শতাংশ। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিহত হয়েছেন ১৫ জন সাংবাদিক। আরব অঞ্চলে নিহত সাংবাদিকের সংখ্যা ১০ জন। সবচেয়ে কম নিহত হয়েছেন মধ্য ও পূর্ব ইউরোপে।

ইউনেস্কো মহাপরিচালক অড্রি আজৌলে বলেন, অনেক সাংবাদিকের জন্য সত্য বলার মূল্য দিতে হয়। যখন সাংবাদিকদের হামলা করা হয় দায়মুক্তি সহকারে তখন নিরাপত্তা ও বিচার ব্যবস্থা সবার জন্য ভেঙে পড়ে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সুরক্ষায় রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে এবং বিচারক ও প্রসিকিউটরদের উচিত সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে নিয়োজিতদের বিচারের আওতায় রাখতে দ্রুত ও কার্যকর ফৌজদারি কার্যক্রম পরিচালনা করা।

হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9