এবার ঈদে ৬ দিন বন্ধ থাকবে সংবাদপত্র

২০ মে ২০২০, ০৮:৫৮ PM

© সংগৃহীত

ঈদ উল ফিতর উপলক্ষে এবার ছয় দিন বন্ধ থাকবে দেশের সব সংবাদপত্র। এ  সিদ্ধান্ত নিয়েছে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। আজ বুধবার (২০শে মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সে কারণে এবার ছুটির মধ্যে কোনও দৈনিক পত্রিকা বের হবে না। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২৩ মে থেকে ২৮ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই ২৪ মে থেকে ২৯ মে পর্যন্ত কোনও পত্রিকা প্রকাশ করা হবে না।

অন্যান্য বছর ঈদের আগে ও পরের দিন মিলিয়ে তিন বা চার দিন ছুটি থাকে। এবার ছয় দিন ছুটির কারণ চাইলে নোয়াবের কোষাধ্যক্ষ মতিউর রহমান জানান, করোনার সংক্রমণজনিত দুর্যোগময় পরিস্থিতির কারণে ঈদের ছুটি বাড়ানো হয়েছে।

ঘুরতে গিয়ে নিখোঁজ, পাঁচ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর মরদে…
  • ১৫ মে ২০২৬
কুবিতে নতুন উপাচার্য যোগদানের রাতেই হল প্রভোস্টের নেমপ্লেট …
  • ১৫ মে ২০২৬
গণঅধিকারে যোগ দিচ্ছেন এনসিপিসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা
  • ১৫ মে ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীর  ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ মে ২০২৬
অনার্সের খাতা পুনঃমূল্যায়নে প্রতি পত্রে ১২০০ টাকা ফি, শিক্ষ…
  • ১৫ মে ২০২৬
মায়েদের শরীরে পুষ্টির অভাব, ব্রেস্টফিডিংও কম হচ্ছে
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081