৬ মে থেকে ফের বাজারে আসছে মানবজমিন পত্রিকা

০৪ মে ২০২০, ০৭:৩৩ PM

© সংগৃহীত

আগামী ৬ মে থেকে ফের বাজারে আসছে দেশের জনপ্রিয় ট্যাবলয়েড পত্রিকা মানবজমিন। আজ পত্রিকাটির অনলাইন সংস্করণে এ তথ্য জানিয়েছেন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী।

অনলাইনে দেয়া মতিউর রহমান চৌধুরীর বক্তব্য তুলে ধরা হলো- ‘আপনারা নিশ্চয় জানেন খুব খারাপ একটা সময় পার করছি আমরা। করোনায় দেশে দেশে আক্রান্ত আর মৃত্যুর মিছিল। আমাদের দেশেও প্রতি মুহুর্তে বাড়ছে আক্রান্তের সংখ্যা। হারিয়ে গেছে ১৮২ মূল্যবান প্রাণ। বিশেষ এই পরিস্থিতিতে গত ২৮ মার্চ থেকে মানবজমিনের মুদ্রণ সংস্করণ বন্ধ রয়েছে।

মূলত কর্মীদের নিরাপত্তা বিবেচনা করেই আমরা তাৎক্ষণিক ওই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমাদের অনলাইন সংস্করণ চালু ছিল ২৪ ঘণ্টা। প্রতিমুহুর্তে আমরা চেষ্টা করেছি পাঠকদের কাছে সর্বশেষ খবর পৌঁছে দিতে।

বাসা থেকে আমাদের কর্মীরা কাজ করেছেন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের প্রতিনিধিরা সার্বক্ষণিক সংবাদ পরিবেশন করেছেন। এছাড়া দেশের বিশিষ্টজন, বিশেষজ্ঞ, বিশ্লেষকরা প্রতিদিন তাদের মতামত দিয়ে আমাদের সমৃদ্ধ করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের সর্বশেষ খবরও আমরা পেয়েছি অতিদ্রুত।

এক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন ভারত থেকে জয়ন্ত চক্রবর্তী ও পরিতোষ পাল, যুক্তরাষ্ট্র থেকে মনির হায়দার ও কাউসার মুমিন, বৃটেন থেকে কাফি কামাল ও খালেদ মাসুদ রনি, কানাডা থেকে দীন ইসলাম, ইতালি থেকে আইরীন পারভীন খান ও ইসমাইল হোসেন স্বপন, ফান্স থেকে আবুল মোমিত রোমেল ও নিয়াজ মাহমুদ, তুরস্ক থেকে হাফিজ মুহাম্মদসহ আরো অনেকে।

তাদের প্রতি আমরা জানাই কৃতজ্ঞতা। এখানে বিশেষভাবে উল্লেখ করতে হয় তারিক চয়নের কথা। তিনি দিনরাত আমাদের পাশে ছিলেন।

করোনাভাইরাসের ভয়ঙ্কর আঘাতে আমরা হারিয়েছি আমাদের সাবেক দুই সহকর্মীকে। যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেছেন মানবজমিন পরিবারের সদস্য আবদুল হাই স্বপন। মানবজমিনের শুরুর দিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন সাংবাদিক হুমায়ুন কবির খোকন। যিনি সর্বশেষ সময়ের আলো পত্রিকায় নগর সম্পাদকের দায়িত্বে ছিলেন।

দুই সাবেক সহকর্মীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা। আরো অন্তত ৫৫ সংবাদকর্মী এরইমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন। আমরা তাদের আরোগ্য কামনা করি। করোনায় যারা প্রাণ হারিয়েছেন বিশেষত চিকিৎসক, পুলিশ প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রিয় পাঠক, বর্তমান বিশেষ সংকটময় পরিস্থিতিতেও আমরা আবার মুদ্রণ সংস্করণে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। তবে এক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। আমাদের সিংহভাগ কর্মীই বাড়িতে থেকে কাজ করবেন।

আগামী ৬ই মে বুধবার থেকে ফের বাজারে পাওয়া যাবে মানবজমিন। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীরা আগের মতোই পাশে থাকবেন বলে আশা করি। সবাই ভালো থাকুন।’

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9