রাবির সাবেক অধ্যাপক কবি আবু বকর সিদ্দিক মারা গেছেন

২৯ ডিসেম্বর ২০২৩, ০১:০৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আবুবকর সিদ্দিক

আবুবকর সিদ্দিক © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রখ্যাত কথাসাহিত্যিক ও কবি আবু বকর সিদ্দিক মারা গেছেন। তিনি কবি, গল্পকার ও রাজনীতিবিদ বিদিশা এরশাদের বাবা।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোর পৌনে ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। 

অধ্যাপক আবুবকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন  রাবি উপাচার্য অধ্যাপক প্রফেসর গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোঃ সুলতান-উল- ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর।

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  শিক্ষা ও বাংলা সাহিত্যের ক্ষেত্রে মরহুমের অবদান জাতি স্মরণ করবে বলে উপাচার্য অভিমত ব্যক্ত করেন।

আবুবকর সিদ্দিক একজন বাংলাদেশি কবি, কথাসাহিত্যিক, ছড়াকার, ঔপন্যাসিক, ছটগল্পকার ও সমালোচক। সাহিত্যে অবদানের জন্য আবুবকর সিদ্দিক ভূষিত হয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৮), বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বঙ্গভাষা সংস্কৃতি প্রচার সমিতি পুরস্কার (কলকাতা) আরও অনেক পুরস্কারে।

ট্রেন দুর্ঘটনার কারণে পা কাটতে হয়েছিল সেই শিশুর, বেরিয়ে এলো…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
ভুল চাহিদায় সুপারিশপ্রাপ্ত ১৯৫ জনকে প্রতিস্থাপন করল এনটিআরস…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তির নিশ্চায়ন করবেন যেভাবে
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তিতে লাগবে যেসব প্রয়োজনীয় কাগজপত্র
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দাম বাড়ল সিগারেটের, প্রজ্ঞাপন জারি
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
বড় সুখবর পাচ্ছেন মাউশির বিদ্যালয় ও পরিদর্শন শাখার সহকারী শ…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬