‘ডু অর ডাই’ ম্যাচে মাহমুদউল্লাহ কি খেলবেন?

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৭ PM
মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ © ফাইল ছবি

ভারতের কাছে হেরে খাদের কিনারে নেমে গেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড ম্যাচটি এখন তাদের জন্য ‘ডু অর ডাই’-এ পরিণত হয়েছে। আগামী ২৪ ফেব্রুয়ারি রাওয়াপিন্ডির সেই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। 

ভারত ম্যাচের আগে অনুশীলনের সময় পায়ের পেশীতে চোট পান। এর প্রভাব পড়ে বাংলাদেশের স্কোয়াডেও। তার অনুপস্থিতিতে ম্যাচের প্রথম ঘণ্টাতেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। পরে সেই বিপর্যয় তাওহিদ হৃদয় সেঞ্চুরি ও জাকের আলী ফিফটি দিয়ে সামাল দেন।

হৃদয়-জাকেরের রেকর্ড জুটির পরও বাংলাদেশ পায় ২২৮ রানের সংগ্রহ। যা পরে ৪৮তম ওভারে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে যায় ভারত। তবে বোলিংয়ে বাংলাদেশ বেশ ভালোই পরীক্ষা নিয়েছে রোহিত-কোহলিদের। এখন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির মতো শর্ট ফরম্যাটের টুর্নামেন্টে বাংলাদেশের জন্য এটি 'মাস্ট উইন' ম্যাচ।  

নিউজিল্যান্ড গত ১৯ ফেব্রিয়ারি করাচিতে আসরের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। এর আগে পাকিস্তানের মাটিতেই ত্রিদেশীয় সিরিজ জিতেছে কিউইরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দলের সামনে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ফলে মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ব্যাটারকে দরকার বাংলাদেশের। টিম ম্যানেজার রাবিদ ইমাম অবশ্য আশাবাদী।  

আজ শনিবার ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট 'ক্রিকবাজ'-কে রাবিদ ইমাম বলেন, ‘মাহমুদউল্লাহকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তিনি ভালোভাবেই সেরা উঠছেন, কিন্তু তাকে পাওয়া যাবে কি না তা নির্ভর করছে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের শেষ অনুশীলন সেশনের পর। ইনজুরির পরের স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। এটা ভালো লক্ষণ।’

রাবিদ ইমাম কথা বলেছেন তাওহিদ হৃদয়কে নিয়েও। ভারতের বিপক্ষে নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানোর পথে তার ক্র্যাম্প হয়। তবে এখন তিনি পুরোপুরি ঠিক আছেন এবং তাকে নিয়ে কোনো অনিশ্চয়তা নেই।  

বাংলাদেশ দল দুবাই থেকে পাকিস্তানে পৌঁছেছে। আজ রাওয়ালপিন্ডিতে প্রথমবার অনুশীলনে করছে তারা। মাহমুদউল্লাহর সেরে ওঠার দিকে আজ বিশেষ নজর থাকবে টিম ম্যানেজমেন্টের।  

ট্যাগ: ক্রিকেট
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬