প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ, যাচ্ছেতাই ব্যাটিং-বোলিং

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৪ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১১ PM
প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচেও হারল বাংলাদেশ © ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। প্রস্তুতি ম্যাচেও সেই চিত্র বদলায়নি। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ব্যর্থ ছিল টাইগার ব্যাটিং লাইনআপ। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। তাতে মূল পর্বে পা রাখার আগে বড় হার সঙ্গী হয়েছে বাংলাদেশের।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করে বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৪ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান ‘এ’ দল।

বাংলাদেশের তিন বোলার নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান একটি করে উইকেট নেন। শাহিনসের পক্ষে সর্বোচ্চ ৬২ বলে ৭৬ রান করেন মোহাম্মদ হারিস, অপরাজিত থেকে ৬৫ রান করেন মুবাসির খান।

স্কোয়াডের সবাই ব্যাট ও বল করতে পারবেন (আউট হবেন সর্বোচ্চ ১০ ব্যাটসম্যান), এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অবশ্য স্বীকৃত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও পারভেজ হোসেন ইমন ব্যাট করেননি।

বাংলাদেশ প্রথম ওভারেই উইকেট হারায়। তৃতীয় বলে ৬ রান করে বোল্ড হয়ে হয়ে যান ওপেনার তানজিদ হাসান। আরেক ওপেনার সৌম্য সরকারও বেশি দূর এগোতে পারেননি, ৩৮ বলে ৩৫ রান করে হন রানআউট।

বাংলাদেশের পরের ব্যাটসম্যানরাও তেমন সুবিধা করতে পারেননি। ফিফটি করতে পারেননি কেউ। চার নম্বরে  নেমে ৫৩ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন মেহেদী হাসান মিরাজ। তিনে নামা অধিনায়ক নাজমুল ২১ বলে আর তাওহিদ হৃদয় ৩৩ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান।

টপ অর্ডারে এমন ব্যর্থতার পর মিডল অর্ডার ব্যাটাররাও তাদের পথই ধরেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম ১৭ বলে ৭, জাকের আলী ৫ বলে ৪ ও রিশাদ হোসেন ১৫ বলে ১৪ রান করেন। পেসার তানজিম হাসান তুলনামূলক ভালো করেছেন বাকিদের চেয়ে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কার ইনিংসে ৩০ রান করেন তিনি। ১৬ বলে ১৫ রান আসে নাসুম আহমেদের ব্যাটে।

টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কক্সবাজারের প্রধান সড়কসহ অলি-গলি…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৫
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬