জিততে পারেনি ব্রাজিল-আর্জেন্টিনা কেউই, শেষ ম্যাচেই শিরোপা নির্ধারণ

১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সমতায় শেষ হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি

সমতায় শেষ হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচটি © সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৬ গোলে হেরে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে এরপর নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়ায় তারা। চূড়ান্ত পর্বে এসে টেবিলের শীর্ষে আছে ব্রাজিল। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চূড়ান্ত পর্বের ম্যাচে আবারও এই দুই দল মুখোমুখি হয়েছিল। যা ১-১ সমতায় শেষ হয়। ফলে এখনই শিরোপা নির্ধারণ হচ্ছে না। দুই দলের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকবে সবাই।

আসরে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ব্রাজিলের প্রতিপক্ষ চিলি। আর প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।

কারাকাসে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা। অন্যদিকে কিছুটা এলোমেলো ছিল ব্রাজিল। প্রথমার্ধে পাওয়া পেনাল্টি থেকে গোল করে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা। ম্যাচের ৩৮তম মিনিটে হুলিও সোলারকে বক্সের ভেতর ফেলে দেন ব্রেনো বাইদন। তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এই সুযোগ হাতছাড়া করেননি ক্লদিও এচেভেরি। তাতে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

আরও পড়ুন: যুব বিশ্বকাপজয়ী নাবিল কেন এত অল্প বয়সে ক্রিকেট ছাড়লেন?

বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার অব্যহত রেখেছিল আর্জেন্টাইনরা। কিন্তু কাঙিত সেই গোল যেন আসছিল না। উল্টো ৭৮তম মিনিটে গোল শোধ করে ব্রাজিল। ইগর সিরোতের সহায়তায় গোল করেন দেন রায়ান। তাতে সমতা ফেরে ম্যাচে। শেষ পর্যন্ত ১-১ গোলেই শেষ হয় ম্যাচ।

আমরা ফটোশেসনের রাজনীতি করি নাঃ পানিসম্পদ মন্ত্রী 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুভ জন্মাষ্টমী উদযাপন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই …
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাঁচতে চান তিতুমীরের শিক্ষার্থী সাদিয়া, চিকিৎসায় প্রয়োজন সহ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চীনা যুদ্ধবিমান ও মক্কা চুক্তিতে আগ্রহ, আঞ্চলিক ভূরাজনীতিতে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কলকাতা যাওয়ার আগে বাংলাদেশিদের বিশেষ নির্দেশনা
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬