‘হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে’

২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
‘হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে’

‘হারলেই গম্ভীরের আসল চেহারা বেরিয়ে আসবে’ © ফাইল ছবি

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন গৌতম গম্ভীর। কোচের দায়িত্বে বেশি দিন হয়নি গম্ভীরের। তাই এখনও পর্যন্ত ভালো-মন্দ বিচার করার সুযোগও তাই অত বেশি নেই।

বিরাট কোহলির সঙ্গে লম্বা সময় ধরে ঝামেলা থাকলেও ভারতের কোচ হওয়ার আগেই মিটিয়ে ফেলেছেন গম্ভীর। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও তার বোঝাপড়া ভালো। অতীতে সবসময় ‘গম্ভীর’ থাকা গম্ভীরকেও এখন হাসিখুশি দেখা যায়।

চলতি ভারত সিরিজে ধারাভাষ্য দিচ্ছেন তামিম। বৃষ্টির কারণে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুর টেস্টের টস শুরু হতে যখন দেরি হচ্ছিল, তখন সিরিজের অফিশিয়াল সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস–১৮ ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও সিনেমায় ও তামিম ও ভারতের সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান পার্থিব প্যাটেলের আলোচনায় উঠে আসে গম্ভীরের হাসিখুশি থাকার এই প্রসঙ্গ।

এই প্রসঙ্গ নিয়ে তামিম বলেন, ‘যখন আপনি জিততেই থাকবেন, তখন একজন মানুষের আসল চরিত্র সম্পর্কে জানতে পারবেন না। যখন আপনি একটি সিরিজ হারবেন এবং এরপর আরেকটি, তখনই আসল চেহারা বেরিয়ে আসে। কোনো সন্দেহ নেই তিনি (গৌতম গম্ভীর) একজন যোগ্য ব্যক্তি। কিন্তু তাকে এখনই কিছু বলাটা বেশ তাড়াহুড়া হয়ে যায়। ভারত একটা ম্যাচ খারাপ খেলুক, তখনই বুঝতে পারবেন।’

পার্থিব প্যাটেল মনে করেন, ভারতের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন গম্ভীর। তার কথায়, ‘রাহুল দ্রাবিড় ও রবি শাস্ত্রীর অধীন ভারত যে সাফল্য পেয়েছে, আপনি সেটাই বয়ে নিয়ে যাচ্ছেন। কোনো কিছু বদলে না ফেলার সুযোগ আপনার আছে। তবে একইসঙ্গে এটাও গুরুত্বপূর্ণ যে, কাজটা নিজস্ব উপায়ে করতে হবে। ড্রেসিংরুম থেকে যেসব খবর পাচ্ছি, তারা স্বচ্ছন্দ্যেই আছে এবং সবার মধ্যে টেস্ট জয়ের সংকল্প আছে।’

ট্যাগ: ক্রিকেট
ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬