বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

২৫ জুন ২০২৪, ১০:০৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টানা দুই হারের পরও কাগজে-কলমে টিকে ছিল বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন। তবে ব্যাটসম্যানদের একেরপর এক ব্যর্থতায় সেমির স্বপ্ন বাস্তবায়নে মেলাতে পারেনি টাইগাররা। বাংলাদেশকে সেমিতে যেতে হলে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য তাড়া করতে হতো। তা করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ফলে এখানেই শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। 

মঙ্গলবার (২৫ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান। টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায়। 

সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালেতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। তবে এই সহজ টার্গেট তাড়া করতে নেমেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তানজিদ তামিম। শুরুতেই ৩ উইকেট হারিয়েছে লাল-সবুজরা। 

১১৬ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ওভারেই নাভিন উল হককে চার-ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস। তবে পরের ওভারেই ফজল হক ফারুকিকে উইকেট দিয়েছেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি। সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ তামিম। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

থম ওভারেই নাভিন উল হককে চার-ছক্কা হাঁকিয়ে শুরু করেন লিটন দাস। তবে পরের ওভারেই ফজল হক ফারুকিকে উইকেট দিয়েছেন তানজিদ তামিম। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলটি অফ স্টাম্পের বাইরে গুড লেংথে করেছিলেন ফারুকি। সেখানে ব্যাকফুটে খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন তানজিদ তামিম। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি তিনি।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্তও। উইকেটে এসেই বড় শট খেলার চেষ্টা করেন এই টপ অর্ডার ব্যাটার। ইনিংসের তৃতীয় ওভারে নাভিনকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৫ বলে ৫ রান। পরের বলেই সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন নাভিন। চারে নেমে গোল্ডেন ডাক খেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। একাদশে ফেরা সৌম্য ভালো শুরু পেয়েও তা কাজে লাতে পারেননি। শেষ পর্যন্ত ১০ বল খেলে করেছেন ১০ রান।

এখন সেমিফাইনালের দৌড় আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার। বাংলাদেশ জিতলে যাবে অস্ট্রেলিয়া। আফগানিস্তান জিতলে তারা।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬