২৭ বলে সেঞ্চুরি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড

১৭ জুন ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM

© সংগৃহীত

মাত্র ২৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করেছেন এস্তোনিয়ার ক্রিকেটার সাহিল চৌহান। আন্তজার্তিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই এখন দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। সাইপ্রাসের বিপক্ষে ৬ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই বিরল রেকর্ডটি করেন চৌহান।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল নামিবিয়ার ক্রিকেটার জ্যান নিকোল লফটি-ইটনের। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নেপালের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি হাকিয়েছিলেন তিনি। সে হিসেবে মাত্র ৪ মাসের ব্যবধানে আরও একটি রেকর্ড হয়ে গেল।

এছাড়া এতদিন স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের। ২০১৩ সালের আইপিএলের আসরে ৩০ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। সে হিসেবে ক্যারিয়ান এই তারকার রেকর্ড দুই নম্বরে নেমে গেছে।

দ্রুততম সেঞ্চুরির দিনে আরও একটি দুর্দান্ত রেকর্ড করেছেন চৌহান। এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডটি নিজের নামের পাশে যোগ করেছেন তিনি। এই ম্যাচে ১৮টি ছক্কা হাঁকিয়েছেন চৌহান।

আজ সোমবার চৌহানের জোড়া রেকর্ডের দিনে ৬ উইকেটে জয় পেয়েছে এস্তোনিয়া। শেষ পর্যন্ত ৪১ বলে ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

ট্যাগ: ক্রিকেট
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬