প্রথমবার ইলেকশনে কিছু ভুলত্রুটি হতে পারে: সাকিব

০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
প্রার্থী ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করেন সাকিব

প্রার্থী ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করেন সাকিব © ফাইল ফটো

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ থেকে নৌকা প্রতীকে লড়ছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। প্রার্থী ঘোষণার পর গাড়িবহর নিয়ে শোডাউন করায় তাঁকে তলব করেছিল নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার বেলা ৩টায় তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের নোটিশের জবাব দিতে মাগুরা দায়রা ও জজ আদালতে সশরীরে হাজির হন। 

উপস্থিত সাংবাদিকদের সাকিব বলেন, আমার যা জবাব তা আমি ঠিক জায়গা মতো দিয়েছি। সবকিছু ক্যামেরার সামনে বলা যায় না। আমি যেহেতু প্রথমবার ইলেকশন করছি, তাই স্বাভাবিক ভাবে কিছু ভুলত্রুটি হতে পারে।

তিনি আরও বলেন, আমার অনেক নিয়মকানুন জানা নেই। আমি এখন থেকে জানার চেষ্টা করব। যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর পর থেকে সবকিছু জেনেই আমি চলব।

সাকিব আল হাসান আদালতে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। তাঁর আইনজীবী সাজেদুর রহমান সংগ্রাম বলেন, গত ২৯ অক্টোবর সাকিব মাগুরায় গমন করেন। তখন কামারখালী এলাকায় জমা হয় উৎসুক জনতা। সেখানে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সেখানে কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না কিংবা দলীয় কাউকে তিনি ডাকেননি। সুতরাং, এতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়নি। আমরা নোটিশের জবাবে এসব উল্লেখ করেছি। ভবিষ্যতে আমরা এসব বিষয়ে সতর্ক থাকব। আইন মেনে চলব।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল বৃহস্পতিবার সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় ইসি। মাগুরা-১ নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার স্বাক্ষরিত নোটিশের জবাব সশরীরে দিতে আজ বেলা ৩টায় মাগুরা দায়রা জজ আদালতে হাজির হন সাকিব। 

মালয়েশিয়ায় মোস্ট ক্রিয়েটিভ অ্যান্ড ইনোভেটিভ অ্যাওয়ার্ড পেলে…
  • ১৭ মে ২০২৬
‎আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রুয়…
  • ১৭ মে ২০২৬
উপাচার্য বদল হতেই শিক্ষকদের ‘আন্দোলন স্থগিত’, ছুটি শুরুর দি…
  • ১৭ মে ২০২৬
লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায় যে ৬ খাবার
  • ১৭ মে ২০২৬
জমে উঠেছে শার্শার বাগুড়ি বেলতলা আমের মেলা
  • ১৭ মে ২০২৬
এসএসসি-এইচএসসি এগিয়ে আসছে দুই মাস—উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদে…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081