‘ক্রিকেটারের মতো স্বামী আর বাবা হিসেবেও যদি একটু ভালো হতো’

১৮ নভেম্বর ২০২৩, ১১:১৭ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
মোহাম্মদ শামি ও তার সাবেক স্ত্রী হাসিন

মোহাম্মদ শামি ও তার সাবেক স্ত্রী হাসিন © সংগৃহীত

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ৫৭ রানে ৭ উইকেট নিয়ে ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলে দিয়েছেন মোহাম্মদ শামি। তারই দু’দিন পরে, শুক্রবার (১৭ নভেম্বর) শামিকে নিয়ে আক্ষেপ করেছেন তার সাবেক স্ত্রী হাসিন। এক ওয়েবসাইটে কথা বলতে গিয়ে শামির সঙ্গে তাঁর সম্পর্ক তুলে ধরেছেন হাসিন। খবর আনন্দবাজার পত্রিকার

২০১৮ সাল থেকেই হাসিন আর শামি আলাদা থাকছেন। এখন তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা চলছে। তার মাঝেই এক ওয়েবসাইটে হাসিন বলেছেন, ‘যত ভালো ক্রিকেটার শামি, তত ভালো মানুষ হলে আমাদের জীবনটা অনেক ভালো হতো। আমার মেয়ে, আমার স্বামী এবং আমি নিজে একটা সুন্দর জীবন কাটাতে পারতাম। তার জন্যে শামিকে একজন ভালো মানুষ হতে হতো। ভাল ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভালো স্বামী এবং ভালো বাবা হলে আমরা সমাজে আরও বেশি সম্মান পেতাম।’

হাসিন আরও বলেছেন, ‘শামির ভুলের জন্যে, ওর লোভ এবং নোংরা মানসিকতার জন্যে আমরা তিন জনেই তার ফল ভুগছি। এখন শামি টাকা দিয়ে ওর যাবতীয় খারাপ কাজ ঢেকে দেওয়ার চেষ্টা করছে।’

আরও পড়ুন: বিএনএমে যোগদানের গুঞ্জন ক্রিকেটার সাকিব ও মেজর হাফিজের

সেমিফাইনালে দারুণ বল করে দলকে একার হাতে জিতিয়েছেন শামি। ভেঙেছেন অনেক নজিরও। সেই প্রসঙ্গে হাসিন বলেছেন, ‘আমার আলাদা করে ওর প্রতি কোনও অনুভূতি তৈরি হয়নি। তবে ভারত সেমিফাইনাল জিতেছে এটা ভেবে ভাল লাগছে। প্রার্থনা করব যেন ফাইনালও জিততে পারে।’

একই সাক্ষাৎকারে অভিনেত্রী পায়েল ঘোষকে নিয়েও প্রশ্ন করা হয়, যিনি সম্প্রতি শামিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সেই প্রসঙ্গে হাসিনের উত্তর, ‘খ্যাতনামীদের সঙ্গে এ রকম ব্যাপার হয়েই থাকে। এটা খুব স্বাভাবিক। আমি এ নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

শামি ভাল খেলছেন দেখার পরেই আনন্দবাজার অনলাইনকে হাসিন বলেছিলেন, ‘ও যত ভালো খেলবে, ততই আমার মঙ্গল!’ হাসিনের যুক্তি পরিষ্কার। বেশি ভাল খেললে শামির রোজগারও বেশি হবে। আর হাসিন আদালতে গিয়ে খোরপোশের পরিমাণ বাড়ানোর দাবি জানাতে পারবেন—এমনটি জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9