স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

০১ জানুয়ারি ২০২১, ০৬:৩৪ PM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান © সংগৃহীত

পর্যায়ক্রমে দেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কোনও একটা সেক্টরকে পিছিয়ে রেখে বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী প্রত্যকটি ক্ষেত্রে উন্নয়ন করবেন। বেঁদে, জেলে, তাঁতী, কামার, কুমারসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, পৌরসভার মেয়র আব্দুল কাদের, নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছালামসহ অনেকে।

পরে প্রতিমন্ত্রী গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণ-সংবর্ধনায় অংশ নেন।

প্রধানমন্ত্রীকে নিয়ে যে বক্তব্যের জন্য আইনি নোটিশ দেওয়া হলো…
  • ০৫ নভেম্বর ২০২৬
৯৫ বছর বয়সী বৃদ্ধের খোঁজ নিয়ে উপহার সামগ্রী পাঠালেন প্রধানম…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে নতুন পে স্কেলে বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক-…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫৫ মাদ্রাসা প্রধানকে শোকজ, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি
  • ০৫ নভেম্বর ২০২৬
জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950