ইবিতে ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন অ্যাক্টিভ সিটিজেনারি’ শীর্ষক কর্মশালা

২০ নভেম্বর ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন

বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনদিন ব্যাপী ‘ইয়ুথ লিডারশিপ ট্রেনিং অন অ্যাক্টিভ সিটিজেনারি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে ইবির ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির আয়োজনে এবং ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়৷ 

ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস. এ এইচ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও সংগঠনটির সদস্য শাকিব আল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সাধারণ সম্পাদক তামান্না ইসলাম।

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমউদ্দীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের প্রজেক্ট কো-অর্ডিনেটর এন্ড এসপিও তুহিন আফসারি এবং একাউন্টস অফিসার অধীস দাস, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যশোর ব্রাঞ্চের কো-অর্ডিনেটর ফিরোজ আহম্মেদ পলাশ। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষণার্থীদের মাঝে ইয়ুথ লিডারশিপ এবং অ্যাক্টিভ সিটিজেনশিপ সম্পর্কে বিশদ আলোচনা করেন। 

825x465 - 2024-11-20T213102-612কর্মশালায় বক্তব্য রাখছেন ইবির 'ল অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি'র সভাপতি এস এ এইচ ওয়ালিউল্লাহ

ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটির সভাপতি এস এ এইচ ওয়ালীউল্লাহ বলেন, বর্তমান রাষ্ট্রব্যবস্থায় প্রত্যেক নাগরিককে নাগরিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আমাদের রাষ্ট্রের প্রতি যে সকল দায়িত্ব ও কর্তব্য রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করতে হবে। ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি ছাত্র জনতার মাঝে এই সচেতনতার কার্যক্রম পরিচালনা করে আসছে। 

উক্ত কর্মশালা শেষে ল’ অ্যাওয়ারনেস এন্ড এনলাইটেন্ড সোসাইটি কর্তৃক আয়োজিত ‘সংবিধান নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মানিট্রাপ: রাজনীতির সর্বনাশা হাতিয়ার!
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় স্কুলছাত্রী আহত, ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9