বেরোবিতে শিক্ষকদের পদত্যাগের হিড়িক

০৬ আগস্ট ২০২৪, ১১:২৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) © সংগৃহীত

সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর চলমান পরিস্থিতিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থাকা ৪ জন শিক্ষক একে একে পদত্যাগ করছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী। 

তিনি জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে ৫ আগস্ট (সোমবার) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা দুই বিসিএসে ক্যাডার আল-আমিন বললেন, ‘মুখস্থ নয়, কনসেপ্ট…
  • ৩০ জুন ২০২৬
দুই দেশের কয়েকটি শহরে খামেনেয়ীর জানাজা ও বিদায় অনুষ্ঠান হবে
  • ৩০ জুন ২০২৬
পররাষ্ট্র-প্রশাসন-পুলিশে ৬ জনসহ বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ১…
  • ৩০ জুন ২০২৬
ব্রাজিলের জয়ে আতশবাজি, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
  • ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫
  • ৩০ জুন ২০২৬
সহকারী উপখাদ্য পরিদর্শক পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৭৫ জন
  • ৩০ জুন ২০২৬