বিজয়ের বর্ণিল সাজে সরকারি তিতুমীর কলেজ

১৫ ডিসেম্বর ২০২২, ০৬:১৭ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে তিতুমীর কলেজ

বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে তিতুমীর কলেজ © টিডিসি ফটো

রাত পোহালেই বিজয়ের ভোর। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানীর বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। লাল-সবুজ আলোয় ঝলমল করছে ক্যাম্পাসের আঙিনা। এর ব্যতিক্রম হয়নি রাজধানীর সরকারি তিতুমীর কলেজে। মহান স্বাধীনতার বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণিল আলোকচ্ছটায় সেজেছে ক্যাম্পাসের প্রতিটি ভবন।

বিশেষ এই দিনটিকে স্মরণ করে রাখতে কলেজের প্রধান ফটক সাজানো হয়েছে লাল সবুজের বর্ণিল আলোয়। সরেজমিনে দেখা যায়, প্রধান ফটক থেকে প্রশাসনিক ভবন এবং বিভিন্ন বিভাগের ভবন আলোকসজ্জা করা হয়েছে।  সন্ধ্যার পরই লাল, নীল ও সাদা আর সবুজের আলোতে ঝলমলিয়ে ওঠে পুরো ক্যাম্পাস। চোখ ধাঁধানো এ আলোকসজ্জার ঝলকানিতে মন কেড়েছে সবার।

আরও পড়ুন: বাকি দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না ক্যান্টিন মালিক শফি

বাঙালির শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেয়া। তাই মহান বিজয় দিবস  উপলক্ষে ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই সন্ধ্যা থেকে কলেজ ক্যাম্পাসে আলোকসজ্জা করা হয়েছে।

তাছাড়াও ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, আন্ত: বিভাগ দেয়ালিখা প্রতিযোগিতার উদ্বোধন, সকাল সাড়ে আটটায় প্রমাণচিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ এবং সবশেষে  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি সমাপ্ত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬