হেফাজত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা 

০৩ মে ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৮ PM
হেফাজতের সমাবেশ

হেফাজতের সমাবেশ © টিডিসি ফটো

নারীর ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শনিবার (৩ মে) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

তিনি জানান, দেশের বিভিন্ন বিভাগে নারীর অধিকার বিষয়ে সচেতনতা গড়ে তুলতে আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন আয়োজন করা হবে। পাশাপাশি আগামী ২৩ মে, শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

এর আগে মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মের সমাবেশে নৃশংসতা ও আওয়ামী লীগ আমলে গুম-খুনের বিচারসহ চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশ করছে কওমি মাদ্রাসাভিত্তিক বৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬