প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন রনিল বিক্রমাসিংহে

১২ মে ২০২২, ১১:১০ PM
 শপথ নিচ্ছেন রনিল বিক্রমাসিংহে

শপথ নিচ্ছেন রনিল বিক্রমাসিংহে © সংগৃহীত

শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। বৃহস্পতিবার (১২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজপাকসে। রনিল বিক্রমসিংহে দেশটির সাবেক প্রধানমন্ত্রী এবং ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা।

স্থানীয় প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সরকারি বাসভবনে শপথ অনুষ্ঠান হয়েছে। প্রেসিডেন্ট নিজেই শপথ অনুষ্ঠান পরিচালনা করেছেন। বিক্রমাসিংহে শপথ নেয়ার পর ওয়ালুকারমা মন্দিরে যান।

শ্রীলঙ্কার সংকট শুরুর পর থেকেই দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই গত বুধবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন বিক্রমাসিংহে। এরপর থেকেই সবাই ধারণা করছিল বিক্রমাসিংহেই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

বিক্রমাসিংহে এ নিয়ে পাঁচবারের মতো দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এর আগে ১৯৯৩-১৯৯৪ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এরপর ২০০১-২০০৪, ২০১৫ সালে ১০০ দিন, ২০১৫-২০১৮ এবং ২০১৮-২০১৯ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় আরও একটি গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ২৫ মিলিয়ন ঘনফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950