স্বামীর পাওনা টাকা না পেয়ে স্ত্রীর আত্মহত্যা

২৩ ডিসেম্বর ২০২০, ১০:২৮ AM

© প্রতীকী ছবি

করোনা মহামারিতে সামনে থেকে নেতৃত্ব দেয়া চিকিৎসক নিজেই যখন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তখন সরকারের কাছে তাঁর পাওনা টাকা তুলতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তাঁর স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। হতাশা এই পর্যায়ে পৌঁছায় যে তিনি শেষ পর্যন্ত আত্মহত্যা করেছেন। তিনিও ছিলেন একজন চিকিৎসক।

ভারতের পাঞ্জাবের অমৃতসরে এমন ঘটনা ঘটেছে। গত সোমবার আত্মহত্যা করেছেন সোনিয়া শর্মা নামের ওই নারী চিকিৎসক। তিনি ছিলেন পৌর করপোরেশনের একজন মেডিকেল অফিসার। সোনিয়ার স্বামীর নাম অরুণ শর্মা। তিনি অমৃতসর সিভিল হাসপাতালের জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শর্মা পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন, সরকারের কাছে স্বামীর পাওনা টাকা চেয়ে বারবার আবেদনের পরও ব্যর্থ হন সোনিয়া। এ নিয়ে বেশ হতাশায় ভুগছিলেন তিনি। তা থেকেই সোনিয়া আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

তবে ভারতের পাঞ্জাবের স্বাস্থ্য বিভাগ দাবি করছে, অরুণ শর্মার মৃত্যুর পর তাঁর পরিবারকে ৫০ লাখ রুপি দেওয়া হয়েছে।

ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফার্মা ফেস্ট ফ্ল্যাশমবে প্রাণবন্ত হয়ে উঠল নর্থসাউথ বিশ্ববিদ…
  • ০৪ অক্টোবর ২০২৬